ছয়টি অস্কারসহ আলোচনায় ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৮তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হলিউডে অবস্থিত ডলবি থিয়েটার-এ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এবারের আসরে সর্বাধিক সাফল্য অর্জন করেছে সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, যা মোট ছয়টি বিভাগে পুরস্কার জিতে দর্শকদের নজর কেড়েছে।
অন্যদিকে অভিনয় বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি, আর সেরা অভিনেতার পুরস্কার গেছে মাইকেল বি জর্ডান-এর ঝুলিতে। পার্শ্ব অভিনেত্রী বিভাগে জয়ী হয়েছেন অ্যামি ম্যাডিগান। ‘উইপনস’ সিনেমাতে অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পান।
নিচে অস্কার ২০২৬–এর প্রধান বিভাগগুলোর বিজয়ীদের তালিকা দেয়া হলো—
সেরা সিনেমা
- বিজয়ী: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
- মনোনীত ছিল— বুগোনিয়া, ফ্রাঙ্কেনস্টাইন, এফ১, হ্যামনেট, মার্টি সুপ্রিম, দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনার্স, ট্রেন ড্রিমস।
সেরা অভিনেত্রী
- বিজয়ী: জেসি বাকলি, হ্যামনেট
- মনোনীত ছিলেন—রোজ বায়র্ন (ইফ আই হ্যাড লেগস আইড কিক ইউ), কেট হাডসন (সং সাং ব্লু), রেনাতে রেইনসভে (সেন্টিমেন্টাল ভ্যালু), এমা স্টোন (বুগোনিয়া)।
সেরা অভিনেতা
- বিজয়ী: মাইকেল বি জর্ডান—সিনার্স
- মনোনীত ছিলেন— তিমোথি শ্যালামে (মার্টি সুপ্রিম), লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইথান হক (ব্লু মুন), ওয়াগনার মওরা (দ্য সিক্রেট এজেন্ট)।
সেরা পার্শ্ব অভিনেত্রী
- বিজয়ী: অ্যামি ম্যাডিগান — উইপনস
- মনোনীত ছিলেন— এল ফ্যানিং, ইঙ্গা ইবসডটার লিলেয়াস (দুজনেই সেন্টিমেন্টাল ভ্যালু), উনমি মোসাকু (সিনার্স), টেয়ানা টেইলর (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)।
সেরা পার্শ্ব অভিনেতা
- বিজয়ী: শন পেন — ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
- মনোনীত ছিলেন— বেনিসিও দেল তোরো, জ্যাকব এলোরদি, ডেলরয় লিন্ডো, স্টেলান স্কার্সগার্ড।
সেরা পরিচালক
- বিজয়ী: পল থমাস অ্যান্ডারসন — ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
- মনোনীত ছিলেন— রায়ান কুগলার (সিনার্স), জশ সাফদি (মার্টি সুপ্রিম), জোয়াকিম ট্রিয়ের (সেন্টিমেন্টাল ভ্যালু), ক্লোই ঝাও (হ্যামনেট)।
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র
- বিজয়ী: কে-পপ ডেমন হান্টার্স
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র
- বিজয়ী: সেন্টিমেন্টাল ভ্যালু
সেরা প্রামাণ্যচিত্র
- বিজয়ী: মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন
সেরা মৌলিক চিত্রনাট্য
- বিজয়ী: সিনার্স — রায়ান কুগলার
সেরা অভিযোজিত চিত্রনাট্য
- বিজয়ী: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার — পল থমাস অ্যান্ডারসন
সেরা মৌলিক গান
- বিজয়ী: ‘গোল্ডেন’ — কে-পপ ডেমন হান্টার্স
সেরা মৌলিক সংগীত
- বিজয়ী: সিনার্স — লুডভিগ গোরানসন
সেরা চিত্রগ্রহণ
- বিজয়ী: সিনার্স
সেরা সম্পাদনা
- বিজয়ী: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা ভিজ্যুয়াল ইফেক্ট
- বিজয়ী: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ
সেরা প্রোডাকশন ডিজাইন
- বিজয়ী: ফ্রাঙ্কেনস্টাইন
সেরা কাস্টিং
- বিজয়ী: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং
- বিজয়ী: ফ্রাঙ্কেনস্টাইন
সেরা কস্টিউম ডিজাইন
- বিজয়ী: ফ্রাঙ্কেনস্টাইন
সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
- বিজয়ী: দ্য গার্ল হু ক্রাইড পার্লস
সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
- যৌথ বিজয়ী: দ্য সিঙ্গারস এবং টু পিপল এক্সচেঞ্জিং সালাইভা
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র
- বিজয়ী: অল দ্য এম্পটি রুমস
অস্কার ২০২৬-এ বিভিন্ন বিভাগে নতুন ও বৈচিত্র্যময় চলচ্চিত্রের উপস্থিতি বিশ্ব সিনেমার পরিবর্তিত ধারা তুলে ধরেছে। বিশেষ করে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর একাধিক পুরস্কার জয় এবং অভিনয় বিভাগে জেসি বাকলি ও মাইকেল বি জর্ডানের সাফল্য এবারের আসরকে আরও স্মরণীয় করে তুলেছে।
দৈএনকে/জে, আ