শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • আবারও হাসির ঝড় তুলতে আসছে ‘গোলমাল ৫’

    আবারও হাসির ঝড় তুলতে আসছে ‘গোলমাল ৫’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় বলিউড পরিচালক রোহিত শেঠির সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’–এর পঞ্চম কিস্তি নিয়ে বড় ঘোষণা এসেছে। গত শনিবার নিজের জন্মদিন উপলক্ষে নতুন সিনেমার ঘোষণা দিয়ে একটি প্রোমো ভিডিও শেয়ার করেন তিনি। আর এরপর থেকেই দর্শকদের মধ্যে বাড়ছে আগ্রহ ও আলোচনা।

    সিনেমাটিতে থাকছে বড় এক চমক! ভিডিওতে দেখা যায়, অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, শ্রেয়াস তালপাড়ে, কুনাল খেমু এবং তুষার কাপুরকে দেখা যায়; পাশাপাশি শারমান যোশীর কামব্যাক আগ্রহ আরও বাড়িয়ে তোলে দর্শকদের।

    শুধু তাই নয়, ভিডিওর শেষে অক্ষয় কুমারের উপস্থিতি সবাইকে চমকে দেয়। সেখানে কালো কুর্তা-পাজামা ও চোখে রোদচশমা পরে ন্যাড়া মাথার লুকে দেখা দিয়েছেন অক্ষয়।

    নতুন এই সিনেমা প্রসঙ্গে রোহিত শেঠি জানান, ২০ বছর আগে শুরু হওয়া ‘গোলমাল’ তার জীবন বদলে দিয়েছে। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তার টিম আবারও দর্শকদের বিনোদন দিতে এই নতুন যাত্রা শুরু করছে। 

    অন্যদিকে, এই ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হওয়া প্রসঙ্গে অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, রোহিত শেঠির জন্মদিনে উন্মাদনা এবার আরও বাড়বে। গোলমাল পরিবারের এই পাগল সদস্যদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত।

    উল্লেখ্য, ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সিনেমার মাধ্যমে এই সিরিজের যাত্রা শুরু হয়। প্রথম সিনেমায় অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, তুষার কাপুরের সঙ্গে শারমান যোশী থাকলেও পরবর্তী কিস্তিগুলোতে তাকে আর দেখা যায়নি। দীর্ঘ দুই দশক ধরে ভারতের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হিসেবে জায়গা করে নিয়েছে ‘গোলমাল’। এখন টি-সিরিজ ও রোহিত শেঠি পিকচার্সের ব্যানারে শুরু হতে যাচ্ছে এর পঞ্চম কিস্তির নির্মাণ কাজ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ