শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বাগদান নিয়ে প্রথমবার মুখ খুললেন পূজা চেরী

    বাগদান নিয়ে প্রথমবার মুখ খুললেন পূজা চেরী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউডের শীর্ষ নায়িকাদের একজন হয়ে ওঠা অভিনেত্রী পূজা চেরী শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে। এবারের ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘দম’। বর্তমানে সিনেমাটির প্রচার-প্রচারণায় তিনি বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে ব্যক্তিগত জীবন নিয়েও সম্প্রতি আলোচনায় এসেছেন তিনি। একটি বেসরকারি চ্যানেলের পডকাস্টে প্রথমবারের মতো স্বীকার করেছেন যে তিনি এনগেজড, অর্থাৎ ইতিমধ্যেই তাঁর বাগদান সম্পন্ন হয়েছে।

    ওই সাক্ষাৎকারে পূজা তাঁর ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন। আপনি কি সিঙ্গেল—এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ‘এখানে আমি সত্যিটাই বলব। আমি এনগেজড (বাগদান সম্পন্ন)। এই প্রথম আমি কথাটা বললাম।’

    প্রেমের সম্পর্ক ও মূল্যবোধ নিয়ে পূজা চেরী বলেন, ‘সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি চাই না ডিভোর্স শব্দটি আমার নামের সঙ্গে যুক্ত হোক। সংসার আর অভিনয় একসঙ্গে চালানো সম্ভব না হলে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেব।’

    তাহলে কবে বিয়ে করছেন পূজা—উপস্থাপকের এই প্রশ্নের জবাবে নায়িকা জানান, মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন। পারিবারিকভাবেই আয়োজন হবে সবকিছু। ফলে সময় হলে সবাইকে জানিয়ে বিয়ে করাই তাঁর ইচ্ছে।

    এদিকে, বিয়ের পর বিনোদন ভুবনে থাকবেন কি-না—এ বিষয়ে পূজা চেরীর ভাষ্য, ‘আমি যার সঙ্গে এনগেজড, সে খুবই সাপোর্টিভ। মিডিয়ায় কাজ করা বা না-করা এটা সর্ম্পূণ আমার ওপর ছেড়ে দিয়েছে। তার ভাষ্য, ইচ্ছে হলে মিডিয়ায় কাজ কর, ছেড়ে দিতে চাইলে ছাড়বে। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার।’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ