শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • আলিয়ার রোজগার সাফল্য: ৩৩ বছরে রণবীরকেও ছাড়ালেন?

    আলিয়ার রোজগার সাফল্য: ৩৩ বছরে রণবীরকেও ছাড়ালেন?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০১২ সালে করণ জোহরের হাত ধরে বলিউডে অভিষেক ঘটে আলিয়ার। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে অভিনয় করে তার ক্যারিয়ার শুরু হয়। এরপর ‘হাইওয়ে’, ‘রাজ়ি’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-এর মতো চলচ্চিত্রের মাধ্যমে ধীরে ধীরে তিনি বলিউডের শীর্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

    অন্য দিকে, তাঁর স্বামী রণবীর কপূর আত্মপ্রকাশ করেন ২০০৭ সালে। আলিয়ার আগে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছেন রণবীর, তবে আর্থিক সাফল্যের দিক আলিয়া ছাপিয়ে গেলেন স্বামীকে।

    ২০১৮ সালে নিজের উপার্জিত টাকায় প্রথম বাড়ি কেনেন আলিয়া। লন্ডনের বিলাসবহুল এলাকা কোভেন্ট গার্ডেনে বাড়ি কেনেন তিনি। লন্ডনের এই বাড়িটির মূল্য ২৫ কোটি টাকা। আসলে মুম্বইয়ে থাকলেও অভিনেত্রী আসলে ব্রিটিশ নাগরিক। এর পর মুম্বইয়ের জুহু এলাকায় একটি বাড়ি কেনেন আলিয়া। বিয়ের আগে বোনের সঙ্গে সেখানেই থাকতেন তিনি। মুম্বইয়ের বান্দ্রা এলাকায় পালি হিল কমপ্লেক্সের পাঁচ তলায় একটি ফ্ল্যাট কেনেন আলিয়া। একই বিল্ডিংয়ের সাততলায় ফ্ল্যাট কেনেন রণবীর। সেখানেই একত্রবাস শুরু করেন তাঁরা। ওই বাড়িতেই বিয়ে হয় তাঁদের। ওই বাড়ির মূল্য প্রায় ৪০ কোটি। অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত আলিয়া। ২০২০ সালে একটি পোশাক সংস্থা খোলেন তিনি। আলিয়ার পোশাক সংস্থার বাজারমূল্য ১৫০ কোটি টাকা। এ ছাড়াও তাঁর একটি প্রযোজনা সংস্থা রয়েছে। এ দিকে, ছবিপিছু আলিয়া পারিশ্রমিক নেন প্রায় ১৫ কোটি টাকা। প্রযোজনা সংস্থার নামে মুম্বইয়ের বান্দ্রায় একটি অ্যাপার্টমেন্টও কিনেছেন আলিয়া। যার মূল্য প্রায় ৩৮ কোটি।

    এ ছাড়াও দেশ ও আন্তর্জাতিক স্তরের একাধিক নামী ব্র্যান্ডের প্রচার দূত তিনি। বিজ্ঞাপন পিছু তাঁর পারিশ্রমিক প্রায় ১০ কোটি। ২০২৫ সালের অর্থবর্ষের হিসেবে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫০ কোটি। যদিও রণবীর বেছে বেছে ছবি করেন। খুব একটা যে ব্র্যান্ডের প্রচার মুখ তেমনও নয়। আলিয়া যেমন বহু ধরনের কাজের সঙ্গে যুক্ত। সেদিক থেকে রণবীর ভিন্ন। তিনি সিনেমা নিয়েই বেশি ব্যস্ত থাকেন। তিনি এই মুহূর্তে বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৪৫ কোটি। স্ত্রী আলিয়ার থেকে এই নিরিখে বেশ কিছুটা পিছিয়ে আছেন রণবীর।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ