শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ‘ককটেল টু’ ঝলক প্রকাশ, সর্বোচ্চ পারিশ্রমিক শাহিদের

    ‘ককটেল টু’ ঝলক প্রকাশ, সর্বোচ্চ পারিশ্রমিক শাহিদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ককটেল টু’–এর প্রথম ঝলক প্রকাশের পর থেকেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সিনেমাটিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যাননকে। তবে ভক্তদের মনে এখন প্রশ্ন তৈরি হয়েছে, এই তিন তারকার মধ্যে কে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন।

    বলিউড সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা গেছে, সিনেমাটিতে অভিনয় করার জন্য দুই নায়িকার তুলনায় শাহিদ কাপুর অনেক বেশি পারিশ্রমিক নিয়েছেন। এই প্রজেক্টের জন্য নায়ককে দেওয়া হয়েছে ৩৫ কোটি রুপি (প্রায় ৪৯ কোটি টাকা)। মূলত ‘কবীর সিং’ সিনেমার সাফল্যের পর শাহিদ তার পারিশ্রমিকের হার বাড়িয়েছেন।

    অন্যদিকে, দুই অভিনেত্রী কৃতি শ্যানন এবং রাশমিকা মান্দানার পারিশ্রমিক প্রায় সমান। জানা গেছে, তারা দুজনেই ১৫ কোটি রুপি (প্রায় ২১ কোটি টাকা) করে নিয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের পর কৃতির পারিশ্রমিক যেমন বেড়েছে, তেমনি ‘পুষ্পা’ সিনেমার সাফল্যের সুবাদে রাশমিকাও বড় অংকের পারিশ্রমিক হাঁকাচ্ছেন। পারিশ্রমিকের ক্ষেত্রে এই বড় ব্যবধান থাকলেও সিনেমার মূল গল্পে তিন তারকারই সমান গুরুত্ব রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    বলিউডে নায়ক ও নায়িকাদের পারিশ্রমিকের বৈষম্য নিয়ে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। অতীতে মাধুরী দীক্ষিতের মতো অভিনেত্রীরা বড় নায়কদের চেয়ে বেশি পারিশ্রমিক পাওয়ার নজির গড়লেও সমসাময়িক সময়ে অধিকাংশ ক্ষেত্রে নায়করাই এগিয়ে থাকেন। ‘ককটেল টু’ সিনেমার ক্ষেত্রেও সেই একই চিত্র ফুটে উঠেছে। শাহিদ কাপুর যেখানে ৩৫ কোটি রুপি পেয়েছেন, সেখানে দুই নায়িকা মিলে পেয়েছেন মোট ৩০ কোটি রুপি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ