শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • রাত পোহানোর আগেই আলোচনায় ‘রাক্ষস’

    রাত পোহানোর আগেই আলোচনায় ‘রাক্ষস’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শেষ হলো অপেক্ষা, নির্ধারিত সময়ের কিছুটা পর গভীর রাতে প্রকাশ করা হলো বহুল আলোচিত সিনেমা ‘রাক্ষস’–এর ট্রেলার। ট্রেলারটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অভিনেতা সিয়ামের দুর্দান্ত উপস্থিতি ও অ্যাকশন দৃশ্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

    শুক্রবার (১৩ মার্চ) ট্রেলার প্রকাশের কথা থাকলেও সন্ধ্যা পেরিয়ে রাত গভীর হলেও দেখা মিলছিল না সিনেমাটির ঝলক। এতে অনেক সিনেমাপ্রেমী সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। কেউ কেউ অপেক্ষা ছেড়ে ঘুমানোর প্রস্তুতিও নিচ্ছিলেন। ঠিক সেই সময়ই হঠাৎ করেই মধ্যরাতে প্রকাশ করা হয় ট্রেলারটি।

    ‘রাক্ষস মাঝরাতেই আসে… আর তখনই শুরু হয় কোপ’- এমন ক্যাপশন দিয়ে ট্রেলারটি প্রকাশ করা হয়। প্রকাশের পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে।

    ট্রেলারে দেখা গেছে অভিনেতা সিয়াম আহমেদের একেবারে ভিন্ন রূপ। অ্যাকশন ও ভায়োলেন্সে ভরপুর দৃশ্যে তার উপস্থিতি দর্শকদের দৃষ্টি কেড়েছে। একই সঙ্গে নজর কাড়েন নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়। ট্রেলারের কিছু দৃশ্যে ‘বরবাদ’ সিনেমার জিল্লুর চরিত্রের উপস্থিতিও দেখা যায়। যা দেখে অনেকে ধারণা করছেন এটি হয়তো ‘বরবাদ’র ইউনিভার্সের অংশ।

    তবে এ বিষয়ে জানতে চাইলেও পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘রাক্ষস’ ছবিতে রয়েছে একেবারে ভিন্ন ধরনের ক্রেজি লাভ স্টোরি। তার ভাষায়, সাম্প্রতিক সময়ে ঢালিউড বা টলিউডে এমন পাগলাটে প্রেমের গল্প দেখা যায়নি। ছবিটিতে রয়েছে তীব্র অ্যাকশন, ব্রুটাল ভায়োলেন্স, রোমান্স ও পারিবারিক ড্রামার মিশেল।

    সিনেমাটির আইটেম গানে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। তাকে আগে দেখা গেছে হাউজফুল ৫, মাস্তি ৪ ও ৩৬৫ ডেইজ-এর মতো ছবিতে। পাশাপাশি ‘বিগ বস’-এও অংশ নিয়েছিলেন তিনি।

    সিনেমাটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি। প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ