মুভি ট্রেন্ডিং চার্টে প্রথম স্থানে ‘প্রিন্স’

ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ছয়টি সিনেমার প্রায় সবগুলোরই টিজার বা ট্রেলার। তবে সেগুলোর মধ্যে দর্শকদের সবচেয়ে বেশি সাড়া ফেলেছে ‘প্রিন্স’–এর টিজার। মুক্তির পরপরই এটি ইউটিউবের মুভি ট্রেন্ডিং চার্টে এক নম্বর অবস্থান দখল করে নিয়েছে।
দুদিন আগেই প্রকাশ পায় ‘প্রিন্সে’র টিজার। দেখা যায়, টিজারটি পুরোপুরি শাকিবময়। আগাগোড়াই ধুন্ধুমার অ্যাকশন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো-মন্দ মিলিয়ে আলোচনা তৈরি করেছে।
শুক্রবার রাতে ইউটিউবের মুভিস ট্রেন্ডিং চার্টে শীর্ষে উঠে আসা বিষয়টি প্রমাণ করে টিজারটি দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করতে পেরেছে!
এখন দর্শকরা টিজার পরবর্তী কনটেন্ট গুলো দেখার জন্য মুখিয়ে আছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, টিজারে থাকা সামান্য ভুল ত্রুটি আগামীতে শুধরে নিচ্ছেন।
শাকিব খান ছাড়াও প্রিন্সে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোর্তিময়ীসহ অনেকে। আসন্ন ঈদুল ফিতরে দেশের সর্বাধিক সিনেমা হলে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।
দৈএনকে/জে, আ