শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ৬০ বছরেও ফিট থাকার রহস্য প্রকাশ মিলিন্দ সোমানের

    ৬০ বছরেও ফিট থাকার রহস্য প্রকাশ মিলিন্দ সোমানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনেকের কাছে ফিটনেস মানে নিখুঁত শরীর, সিক্স প্যাক অ্যাবস বা শক্তিশালী পেশি। তবে জনপ্রিয় ভারতীয় মডেল ও অভিনেতা মিলিন্দ সোমানের মতে, ফিটনেস আসলে কেবল বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়; এটি জীবনের নানা চাপ মোকাবেলার সক্ষমতাও। ৬০ বছর বয়সেও তিনি দৌড়, ব্যায়াম ও সক্রিয় জীবনযাপনের মাধ্যমে নিজেকে সুস্থ ও শক্তিশালী ধরে রেখেছেন, যা অনেক তরুণের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। তবুও মিলিন্দ সোমান নিজেকে অনুপ্রেরণার উদাহরণ হিসেবে দেখাতে চান না। তার মতে, অনুপ্রেরণা চারপাশে সবসময় আছে, শুধু প্রয়োজন তা দেখার যথাযথ দৃষ্টি।

    ১৯৯০–এর দশকে সুপারমডেল হিসেবে পরিচিতি পান মিলিন্দ সোমান। পরে অভিনয়েও নিজের জায়গা করে নেন। বিভিন্ন চলচ্চিত্র ও ধারাবাহিকে কাজ করে দর্শকের নজর কাড়েন তিনি। তবে অভিনয়ের বাইরেও তার আরেকটি পরিচয় রয়েছে তিনি একজন আগ্রহী দৌড়বিদ। দীর্ঘ দূরত্বের দৌড়, কঠিন পথ কিংবা প্রতিকূল পরিবেশেও তিনি নিয়মিত দৌড়ান। তার এই অভ্যাস অনেককেই সুস্থ জীবনযাপনের জন্য অনুপ্রাণিত করেছে।

    ২০১২ সালে স্ত্রী অঙ্কিতা কোনওয়ারকে সঙ্গে নিয়ে তিনি শুরু করেন নারীদের জন্য একটি বিশেষ দৌড় আয়োজন। এর লক্ষ্য ছিল নারীদের খেলাধুলা ও শরীরচর্চায় আরও বেশি যুক্ত করা। মিলিন্দ সোমান বলেন, একসময় তিনি দেখেছিলেন বিভিন্ন দৌড় প্রতিযোগিতায় নারীদের অংশগ্রহণ খুবই কম মাত্র চার থেকে পাঁচ শতাংশ। তখনই তার মনে প্রশ্ন জাগে, যদি শুধুমাত্র নারীদের জন্য এমন আয়োজন করা হয়, তাহলে কি তারা বেশি আগ্রহী হবে? পরবর্তীতে দেখা যায়, এই উদ্যোগ দারুণ সাড়া ফেলেছে। বিভিন্ন শহরে হাজার হাজার নারী এতে অংশ নিতে শুরু করেন।

    এই আয়োজনকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে নেওয়া হয় নানা উদ্যোগ। যেমন বুকের দুধ খাওয়ানোর জন্য বিশেষ স্থান, শাড়ি পরে দৌড় প্রতিযোগিতা, সাইকেল চালানো, যোগব্যায়াম কিংবা হাঁটার আয়োজন। উদ্দেশ্য একটাই—যেন কোনো নারী মনে না করেন এই আয়োজন তার জন্য নয়।

    ফিটনেস নিয়ে মিলিন্দ সোমান মনে করেন, ফিটনেস মানে সুন্দর শরীর নয়। বরং একজন মানুষ কতটা শারীরিক, মানসিক ও আবেগগত চাপ সামলাতে পারে, সেটিই প্রকৃত ফিটনেস। জীবন যত কঠিনই হোক, যদি শরীর ও মন শক্ত থাকে, তাহলে যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব।

    তরুণদের জন্য তার পরামর্শও খুব সহজ অপেক্ষা না করে শুরু করে দিন। নিয়মিত হাঁটা, দৌড়, যোগব্যায়াম বা যেকোনো শরীরচর্চা যেটা ভালো লাগে সেটাই নিয়মিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।  

    আজকের সময় অনেকেই ফিটনেসকে বাহ্যিক সৌন্দর্যের সঙ্গে গুলিয়ে ফেলেন। কিন্তু মিলিন্দ সোমানের মতে, সুস্থ জীবনের আসল রহস্য লুকিয়ে আছে নিয়মিত অভ্যাস, সক্রিয় জীবন এবং মানসিক শক্তির মধ্যে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ