শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বাংলাদেশে বিতর্কের ঝড় তুললেন রাশিয়ান মডেল মনিকা

    বাংলাদেশে বিতর্কের ঝড় তুললেন রাশিয়ান মডেল মনিকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি রাজধানীর গুলশানে ঘটে যাওয়া এক ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাশিয়ান বংশোদ্ভূত মডেল মনিকা কবির। গুলশান এলাকায় টিকটক ভিডিও ধারণের সময় একজন বৃদ্ধ পথচারীর সঙ্গে অভদ্র আচরণের অভিযোগে মনিকার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়।

    ভিডিওতে দেখা যায়, বৃদ্ধের ব্যাগ তার সঙ্গে লাগার পর মনিকা মেজাজ হারিয়ে তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষা ব্যবহার করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় ওঠে।

    ঘটনার পর তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম। আদালত আসামিকে হাজির হওয়ার সমন জারি করেছেন এবং গ্রেপ্তারি প্রক্রিয়া শুরু হয়েছে।

    মনিকা কবিরের প্রকৃত নাম মারিয়া ভ্যালিরিয়েভনা। মস্কোতে জন্ম নেওয়া এই মডেলের মা রুশ নাগরিক এবং বাবা ভারতীয় ব্যবসায়ী। ২০১২ সালে বাবার ব্যবসার সূত্রে প্রথমবার বাংলাদেশে আসেন মনিকা। তার খোলামেলা পোশাক এবং চলাফেরার কারণে আগেও বিতর্ক তৈরি হয়েছিল, যা সাম্প্রতিক ঘটনায় নতুন মাত্রা পেয়েছে।

    মনিকা জানিয়েছেন, তিনি বাংলাদেশের সংস্কৃতিকে নিজ দেশের মাধ্যমে উপস্থাপন করেছেন। তবে সাম্প্রতিক ঘটনার কারণে দেশবাসীর প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ