শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • শাকিব খানের ‘প্রিন্স’ টিজারে চোখ ধাঁধানো অ্যাকশন

    শাকিব খানের ‘প্রিন্স’ টিজারে চোখ ধাঁধানো অ্যাকশন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রকাশিত হয়েছে শাকিব খানের আসন্ন সিনেমা ‘প্রিন্স’-এর টিজার। টিজারে অ্যাকশনকে কেন্দ্র করে সিনেমার গল্পের ঝলক দেখা গেছে। ঢালিউডের কিং নিজেই যেন প্রতিদ্বন্দ্বীদের জানিয়ে দিলেন, ঈদুল ফিতরে বড় পর্দায় তার বড় ফিরতি শুরু হতে যাচ্ছে ঝড়ের মতো। টিজার মুক্তির সঙ্গে সঙ্গে ভক্তদের মধ্যে উত্তেজনার ঢেউ ছড়িয়ে পড়েছে, আর সিনেমার ফার্স্টলুক পোস্টার সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে।

    'আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি!' শাকিব খান নিজের সোশ্যাল মিডিয়ায় এই হুঁশিয়ারি দিয়ে প্রকাশ করলেন নতুন সিনেমা 'প্রিন্স'র -এর টিজার।

    সিনেমার গল্পের পটভূমি সাজানো হয়েছে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড আর আভিজাত্যের এক অনন্য সংমিশ্রণে। শাকিব খানের নতুন রূপ, রহস্যময় চরিত্র আর চমকপ্রদ অ্যাকশন মুহূর্ত দর্শকদের কৌতূহল কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কারিগরি দিক থেকেও 'প্রিন্স' দিচ্ছে চমক, ভারতের ব্লকবাস্টার হিট ছবি 'অ্যানিম্যাল'-এর প্রখ্যাত সিনেমাটোগ্রাফার অমিত রায় এর ক্যামেরার দায়িত্ব সামলেছেন।

    প্রদর্শনে থাকছেন শাকিব খানের বিপরীতে দুই লাস্যময়ী নায়িকা দেশের জনপ্রিয় তাসনিয়া ফারিণ এবং কলকাতার জ্যোতির্ময়ী অভিনেত্রী। সব মিলিয়ে ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে 'প্রিন্স' যেন ঝড় তুলতে প্রস্তুত। টিজার মুক্তির মুহূর্তেই স্পষ্ট, সিনেমাটির অ্যাকশন, রহস্য ও নস্টালজিয়ার সংমিশ্রণ দর্শকদের মন জয় করবে।

    প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। টিজার প্রকাশের এই মুহূর্তেই সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ঈদ উৎসবের আনন্দকে বহুগুণ বাড়াতে ‘প্রিন্স’ হয়ে উঠছে ঢালিউডের এই ঈদ তুরুপের তাস।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ