শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন

    ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০০৭ সালে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল ‘মিস বাংলাদেশ’খেতাব জয়ের পর থেকেই তিনি বিনোদন জগতে তার পথচলা শুরু করেন। র‍্যাম্প মডেলিং থেকে শুরু করে রুপালি পর্দায় ‘চোরাবালি’ ছবির মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করেন। পেশাদার জীবনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি যথেষ্ট সক্রিয় এবং ভক্তদের সঙ্গে নিয়মিত সংযোগ রাখেন।

    এবার এক পোস্টে লিখেছেন, ‘এই বয়সে এসে আর জীবনের কিছু অভিজ্ঞতার পর একটা জিনিস বুঝেছি, আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন আর বেঁচে থাকার মতো একটু আর্থিক স্বচ্ছলতা থাকে, তাহলে জীবনের অনেক ঝড়ঝাপটা সময়ের সাথে মানিয়ে নেওয়া যায়।’

    তার কথায়, ‘জীবন কখনো আপনাকে অনেক ওপরে তুলে দেবে, আবার কখনো একেবারে নিচে নামিয়ে দেবে। এটা আসলে একটা রোলার কোস্টারের মতো, তাই দুটো অবস্থার জন্যই প্রস্তুত থাকতে হয়।’

    শেষে লিখেছেন, ‘আর একটা কথা মনে রাখা দরকার, জীবনটা খুব ছোট একটা যাত্রা। তাই যতটা সম্ভব এই পথটাকে উপভোগ করার চেষ্টা করা উচিত।’

    প্রসঙ্গত, শোবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত পিয়া জান্নাতুল। সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি। হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে তিনি কাজ করতেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ