শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • হানিফ সংকেতের নির্দেশনায় ঈদ ইত্যাদিতে বৈচিত্র্যময় নৃত্য

    হানিফ সংকেতের নির্দেশনায় ঈদ ইত্যাদিতে বৈচিত্র্যময় নৃত্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ঈদকে কেন্দ্র করে নতুন ও বর্ণাঢ্য নৃত্য আয়োজন নিয়ে হাজির হয়েছে। এবারের বিশেষ নাচে অংশ নিয়েছেন চলচ্চিত্র তারকা তমা মির্জা ও টিভি তারকা জান্নাতুল সুমাইয়া হিমি, সঙ্গে ছিলেন একদল নৃত্যশিল্পী।

    নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ, আর সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ। এবারের নাচের মিউজিক ছিল ক্লাসিক্যাল, ফোক ও আধুনিক কম্পোজিশনের সংমিশ্রণ, যা দর্শকদের জন্য নতুনত্ব এবং বৈচিত্র্য এনে দিয়েছে।

    ‘ইত্যাদি’ সব সময়ই দর্শকদের জন্য নিত্যনতুন ভাবনা নিয়ে আসে। অনুষ্ঠানটির প্রণেতা ও উপস্থাপক হানিফ সংকেত বলেন, ঈদের বিশেষ আয়োজনের নাচের মাধ্যমে আমরা চেষ্টা করি প্রতিবার কিছু ভিন্নমুখী, প্রাণবন্ত ও সৃজনশীল পরিবেশন করতে। অংশগ্রহণকারী শিল্পীরাও এই নতুন নৃত্য পরিবেশনে উৎসাহী ও আন্তরিক ছিলেন।

    ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে ঈদের পরদিন রাত ৮টায় বাংলা সংবাদের পর সম্প্রচারিত হবে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপন করেছেন হানিফ সংকেত; নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, এবং স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ