মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বিএনপি দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করতে চায়: প্রধানমন্ত্রী

বিএনপি দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করতে চায়: প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন সংসদীয় উপনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার পর জাতীয় সংসদে শুরু হওয়া প্রথম অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বেগম খালেদা জিয়া ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে কখনো আপস করেননি।

তারেক রহমান আরও বলেন, “দল–মত নির্বিশেষে আমি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করা বিএনপির মূল লক্ষ্য। এভাবে আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই।”

তিনি সবাইকে সহযোগিতার জন্য আহ্বান জানিয়ে বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না এবং এই লক্ষ্যে কোনো বিরোধ নেই।

বক্তব্যের শেষে তারেক রহমান সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এতে পূর্ণ সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে সংসদের কার্যক্রম শুরু হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন