মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

জনসম্পৃক্ততায় লংমার্চ সফল করার প্রত্যয় গোলাম পরওয়ারের

জনসম্পৃক্ততায় লংমার্চ সফল করার প্রত্যয় গোলাম পরওয়ারের
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জনগণকে সঙ্গে নিয়ে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠেয় ঢাকা-চট্টগ্রাম লংমার্চের বিষয়ে আইজিপিকে অবহিত করতে এ সাক্ষাৎ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে এই লংমার্চের আয়োজন করা হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু হবে।

তিনি বলেন, লংমার্চকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। জনগণকে সঙ্গে নিয়েই শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করার চেষ্টা করা হবে।

জামায়াতের এই নেতা বলেন, আইজিপির সঙ্গে তাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। লংমার্চের কর্মসূচি সম্পর্কে তাকে অবহিত করতেই তারা সাক্ষাৎ করেছেন, কোনো অনুমতি নিতে নয়।

তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। কর্মসূচিতে ব্যাপক জনসম্পৃক্ততা থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন