শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • তারকা হওয়ার আগে ঐশ্বরিয়ার চ্যালেঞ্জ ও আয় কত ছিল?

    তারকা হওয়ার আগে ঐশ্বরিয়ার চ্যালেঞ্জ ও আয় কত ছিল?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের শীর্ষ নায়িকাদের একজন ছিলেন ঐশ্বরিয়া রাই কচ্চন। আজ তিনি কোটি টাকার সিনেমা ও আন্তর্জাতিক খ্যাতি অর্জন করলেও, তারকাখ্যাতি পাওয়ার আগে তার জীবন মোটেই সহজ ছিল না। মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে নিজের পরিচয় গড়ার পথে তিনি অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন।

    ১৯৯২ সালের কথা। মুম্বাইয়ে একেবারেই নতুন ছিলেন ঐশ্বরিয়া। বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণেরও দুই বছর আগে তিনি নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। সেই সময় মডেলিং এবং বিজ্ঞাপন শুটের মাধ্যমে পা রাখা-সবই তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল।

    ক্যারিয়ারের শুরুতে একটি বিজ্ঞাপনের কাজে তাকে পিঠখোলা ব্লাউজ পরতে বলা হলে আপত্তি জানান ঐশ্বরিয়ার মা। বিজ্ঞাপনটির পরিচালক জানান, ঐশ্বরিয়া খুব সাধারণ ও লাজুক স্বভাবের মেয়ে ছিলেন। খোলামেলা পোশাক নিয়ে তার দ্বিধা ছিল। তিনি ও তার মাকে আশ্বস্ত করেন, সব হবে সৃজনশীলভাবে। এতে তারা খানিকটা শান্ত হন।

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তার ক্যারিয়ারের শুরুতে করা একটি পত্রিকার শুটের বিল। দেখা যাচ্ছে, ঐশ্বরিয়া সেই কাজের জন্য মাত্র দেড় হাজার টাকা পেয়েছিলেন। তখন তার বয়স ছিল মাত্র আঠারো বছর। চুক্তি নথিতে তার স্বাক্ষরও রয়েছে।

    এরপর তিনি আরও একটি বিজ্ঞাপনের জন্য প্রায় পাঁচ হাজার টাকা পেয়েছিলেন। সেই সময়ে একসঙ্গে তিনটি বিজ্ঞাপনের প্রস্তাবও পেয়েছিলেন। ঐশ্বর্যার প্রথম সহ-অভিনেতা ছিলেন অর্জুন রামপাল।

    পরে ১৯৯৪ সালে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আন্তর্জাতিক খ্যাতি পান ঐশ্বরিয়া। এরপর ধীরে ধীরে বলিউডে নিজের শক্ত অবস্থান গড়ে তোলেন এবং আজকের তারকা হিসেবে পরিচিত হন।

    ছোট শুরু, কঠিন সংগ্রাম এবং পরিশ্রম- এই সব দিয়েই গড়ে ওঠে ঐশ্বরিয়ার সফলতা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ