শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • মলাইকার সঙ্গে সম্পর্ক শুধুই বন্ধুত্ব জানালেন সৌরভ বেদী

    মলাইকার সঙ্গে সম্পর্ক শুধুই বন্ধুত্ব জানালেন সৌরভ বেদী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিছু দিন আগে সমাজমাধ্যমে মলাইকা অরোরার একটি ছবি ভাইরাল হয়। সেখানে তিনি ইটালির বিখ্যাত ট্রেভি ফাউন্টেনের সামনে এক পুরুষের বাহুলগ্না অবস্থায় দেখা গিয়েছিলেন। নেটিজেনদের একাংশের দাবি, ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ প্রেম দিবসে নতুন প্রেমিক হর্ষ মেটার সঙ্গে রোমে সময় কাটিয়েছেন মলাইকা। কিন্তু সেই ঘটনার কয়েক দিন না কাটতেই তাঁকে অন্য এক পুরুষের সঙ্গে দেখা যায়।

    সম্প্রতি মলাইকার নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে একটি নাইট ক্লাবের আয়নার সামনে এক পুরুষের সঙ্গে নাচছেন মলাইকা। ভিডিওতে তাকে পিছন থেকে জড়িয়ে ধরতেও দেখা যায়। ওই পুরুষ হলেন ‘স্প্লিট্‌সভিলা’ রিয়্যালিটি শোখ্যাত সৌরভ বেদী। এরপর থেকেই মলাইকা-সৌরভ সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

    সূত্রে জানা গেছে, সৌরভের বয়স ২৭–২৮ বছরের মধ্যে। রিয়্যালিটি শো ছাড়াও তাঁকে ‘চাঁদ জলনে লগা’ ধারাবাহিকে দেখা গেছে। হর্ষের মতো সৌরভের সঙ্গেও মলাইকার বয়সের ব্যবধান অনেকটাই। তবে এতদিন কেউ মুখ খোলেননি। অবশেষে সৌরভ জানালেন, এই গুঞ্জনে তিনি আহত হয়েছেন। তিনি বলেন, “আমার মেন্টর ডেলনাজ় ডারুওয়ালার মাধ্যমে মলাইকার সঙ্গে পরিচয় হয়। এরপর বন্ধুত্ব হয়েছে। এর আগে আমরা একসাথে ছবি তুলেছি, কিন্তু কেউ আমাকে চিনত না। এখন যে ভাবে বিষয়টা সাজানো হচ্ছে, তাতে আমি আহত। আমরা শুধু ভালো বন্ধু, আর কিছু না। আমাদের মধ্যে বিশ্বাস আছে।”


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ