শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বক্স অফিসের প্রভাব, ‘অ্যাভাটার ফোর’ নির্মাণে অনিশ্চয়তা

    বক্স অফিসের প্রভাব, ‘অ্যাভাটার ফোর’ নির্মাণে অনিশ্চয়তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বখ্যাত হলিউডের জনপ্রিয় সিনেমা ‘অ্যাভাটার’। সম্প্রতি এর তৃতীয় সিক্যুয়াল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। তবে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় এর চতুর্থ সিক্যুয়াল নির্মাণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পরিচালক জেমস ক্যামেরন।

    বিজ্ঞান কল্পকাহিনি নির্ভর ‘অ্যাভাটার’ সিনেমাটির বিশ্বজুড়ে তৈরি হয়েছে বিশাল দর্শকগোষ্ঠী। তবে সম্প্রতি মুক্তি পাওয়া তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ বক্স অফিসে আলোচনায় থাকলেও প্রত্যাশার তুলনায় লাভের মুখ খুব একটা দেখেনি।

    বিশ্বজুড়ে প্রায় ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি। সংখ্যাটা বড় হলেও বিপুল নির্মাণ ব্যয়ের কারণে এখনও লাভে ফিরতে পারেনি এই কিস্তি। আগের পর্ব 'দ্য ওয়ে অব ওয়াটার' -এর তুলনায় আয়ও কমেছে অনেকটা। ফলে সিরিজের পরবর্তী কিস্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
     
    সম্প্রতি স্যাটার্ন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে চতুর্থ কিস্তি নিয়ে প্রশ্নের মুখে পড়েন জেমস ক্যামেরন। জবাবে নির্মাতা বলেন,

    সম্ভাবনা এখনো আছে। তবে সবকিছু নির্ভর করছে দর্শকদের প্রতিক্রিয়া এবং বক্স অফিসের আয়ের ওপর।

    তবে আশা প্রকাশ করলেও ক্যামেরন স্বীকার করেছেন বর্তমানে বিশ্ব চলচ্চিত্র শিল্প কঠিন সময় পার করছে। তাই ভবিষ্যৎ পরিকল্পনায় নির্মাণ ব্যয় কমানোর বিষয়টিও গুরুত্ব দিচ্ছেন তিনি। তাই এখনই বলা যাচ্ছে না, কল্পনার জগতে আরও একটি নতুন অধ্যায় শুরু হবে নাকি তৃতীয় সিক্যুয়ালেই থামবে ‘অ্যাভাটার’-এর যাত্রা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ