শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বলিউড সুপারস্টারের প্রথম প্রেমিকা কে?

    বলিউড সুপারস্টারের প্রথম প্রেমিকা কে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সালমান খান বলিউডের চিরসবুজ তারকা । ৬০ বছর বয়সেও তিনি এখনও ব্যাচেলর। দীর্ঘ ক্যারিয়ারে নানা নায়িকার সঙ্গে তাঁর নাম জড়িয়েছে; কখনও ঐশ্বর্যা রাই, কখনও আবার ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল। পরে সেই তালিকায় আরও অনেকের নাম যুক্ত হয়েছে। তবুও প্রথম প্রেম তার জন্য সবসময়ই বিশেষ জায়গা রাখে। 

    ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, বলিউড ভাইজানের প্রথম প্রেমিকার নাম শাহিন জাফরি। একসময় তিনি অভিনয় ও মডেলিংয়েও ছিলেন সক্রিয়। তাঁকে দেখা গেছে ‘মহা সংগ্রাম’, ‘অ্যায় মিলন কি রাত’, ‘অনসু’ নামের বেশ কয়েকটি ছবিতে।

    সালমান-শাহিন প্রেমে পড়েছিলেন কলেজ জীবন। আশির দশকের শেষদিকে কিংবা নব্বইয়ের গোড়ায় তাঁরা দুজনেই ছিলেন কলেজ শিক্ষার্থী। সেসময়েই পরস্পরের প্রতি ভালোলাগা শুরু, অর্থাৎ তাঁরা প্রেমে পড়েন।

    শাহিনের বোনঝি অভিনেত্রী কিয়ারা আদবাণী এক সাক্ষাৎকারে একবার জানিয়েছিলেন যে, শাহিনের সঙ্গে যে সালমানের গভীর বন্ধুত্ব ছিল—তা কিয়ারার মাও বলেছিলেন। যদিও সালমান-শাহিনের সেই সম্পর্ক স্থায়ী হয়নি। অভিনেতা সুমিত সায়গলের সঙ্গে তাঁর বিয়ে হয়। সংসারে এই দম্পতির এক মেয়ে রয়েছে। 

    এদিকে, শায়রা বানু ও দিলীপ কুমারের সঙ্গে সালমানের অত্যন্ত ভালো সম্পর্ক। শায়রার ভাই সুলতান আহমেদের মেয়ে ছিলেন শাহিন। একসময় সালমনের সঙ্গে শাহিনের একটি ছবি বেশ আলোচনায় ছিল। অনেকেই বলেছিলেন, সালমানের প্রথম প্রেম শাহিন, তাঁরা দু’জনের খুব ভালো বন্ধুত্ব ছিল। এরপর সালমানের জীবনে আচমকাই চলে আসেন মডেল সঙ্গীতা বিজলানি। তাই শাহিনের সঙ্গে সম্পর্ক স্থায়ী হয়নি ভাইজানের।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ