শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • গ্ল্যামার আর প্রকৃতির মেলবন্ধনে মিমি

    গ্ল্যামার আর প্রকৃতির মেলবন্ধনে মিমি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনয় দক্ষতায় তিনি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। এবার গ্ল্যামারাস লুকে ভক্ত-অনুরাগীদের সামনে হাজির হয়েছেন তিনি।

    শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, প্রকৃতির মাঝে ফুলে ঘেরা এক মনোরম পরিবেশে সময় কাটাচ্ছেন মিমি। হালকা সবুজ রঙের স্লিভলেস টপের সঙ্গে সাদা রঙের প্যান্টে দেখা গেছে তাকে। সরল কিন্তু স্টাইলিশ এই সাজে তিনি যেন স্বাভাবিক সৌন্দর্যের এক অনন্য প্রকাশ ঘটিয়েছেন।

    হাতে ফুল ধরে চিন্তামগ্ন ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন মিমি। তার মুখের অভিব্যক্তিতে যেন মৃদু আবেগ আর শান্ত ভাব ফুটে উঠেছে। আবার আরেকটি ছবিতে তিনি মোবাইল ফোন হাতে সেলফি তুলতে ব্যস্ত। চারপাশে ফুটে থাকা গোলাপি ফুল আর সবুজ গাছপালা ছবির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে।

    ক্লোজআপ ছবিতে মিমির হাসিমাখা মুখ দর্শকদের দৃষ্টি কেড়ে নেয়। স্বাভাবিক মেকআপ, খোলা চুল এবং ছোট গোলাকার কানের দুলে তার লুকটি হয়ে উঠেছে আরও আকর্ষণীয়। সব মিলিয়ে প্রকৃতির সঙ্গে মিশে থাকা এই ফটোশুটে এক অন্যরকম গ্ল্যামারাস রূপে ধরা দিয়েছেন তিনি।

    মিমির এই নতুন লুক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। অনেকে তার সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করে মন্তব্য করেছেন। অনেকেই বলছেন, সরলতার মধ্যেই মিমির এই লুক যেন আরও বেশি মুগ্ধতা ছড়িয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ