শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ঈদে দর্শকপ্রিয় জোভান-মুশফিকের নাটক

    ঈদে দর্শকপ্রিয় জোভান-মুশফিকের নাটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জোভান ও মুশফিক ফারহান টিভি নাটকের জনপ্রিয় দুই তারকা। দু’জনেরই বিপুল সংখ্যক ভক্ত রয়েছে, যারা তাদের নাটকের নতুন এপিসোডের জন্য অপেক্ষা করে থাকেন। সেই দর্শকপ্রত্যাশা পূরণের জন্য আসন্ন ঈদুল ফিতরে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এই দুই অভিনেতার জনপ্রিয় নাটকগুলো।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাছরাঙার পক্ষ থেকে জানানো হয়, এবারের ঈদে জোভান-ফারহানের ৫টি করে নাটক রয়েছে চ্যানেলটির পর্দায়। তার মধ্যে প্রবীর রায় চৌধুরীর পরিচালনায় জোভান-সাদিয়া আয়মানের ‘কলেজ ডেজ’। প্রচার হবে ঈদের দিন বিকাল ৫টা ৫০ মিনিটে। ইমরোজ শাওনের পরিচালনায় জোভান-তটিনীর ‘গুড লাক’, এটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টা ২০ মিনিটে। 

    ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৩০ মিনিটে থাকছে জাকারিয়া সৌখিন পারিচালিত ‘হৃদয়ের ওপাশে তুমি’। এতে জোভানের বিপরীতে অভিনয় করেছেন নাজনীন নিহা। ঈদের তৃতীয় দিন প্রচার হবে জোভান-কেয়া পায়েল অভিনীত ‘বাতাসের ফুল’। এটি পরিচালনা করেছেন ফারহান আহমেদ ঈশান। প্রবীর রায় চৌধুরীর পরিচালনায় জোভান-তটিনী অভিনীত ‘প্রিয় নামে ডেকো’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ১০টা ২০ মিনিটে। 

    অন্যদিকে, মুশফিক ফারহানের নাটকগুলোর মধ্যে ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে সুব্রত সঞ্জীব পরিচালিত ‘লেলিন’। এতে নায়িকা হিসেবে থাকছেন সাফা কবির। ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে তৌফিকুল ইসলামের পরিচালনায় মুশফিক ফারহান-বহ্নি হাসানের ‘উই টাইম’। মাহমুদ মাহিন পরিচালিত ‘বেসড অন ট্রু স্টোরি’ প্রচার হবে ঈদের পঞ্চম দিন রাত ৮টায়। এতে ফারহানের বিপরীতে রয়েছেন সাফা কবির। 

    ঈদের ষষ্ঠ দিন রাত ১১টা ৩০ মিনিটে থাকছে মুহাম্মদ মিফতা আনান পরিচালিত ‘পরান পাখি’। এতে ফারহানের নায়িকা হিসেবে রয়েছেন কেয়া পায়েল। মহিদুল মহিমের পরিচালনায় মুশফিক ফারহান-কেয়া পায়েল অভিনীত ‘আনারকলি’ প্রচার হবে ঈদের সপ্তম দিন রাত ১০টা ২০ মিনিটে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ