শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • গানপ্রতি রেকর্ড পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল

    গানপ্রতি রেকর্ড পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় গায়িকা শ্রেয়া ঘোষাল মাত্র ১৬ বছর বয়সে রিয়েলিটি শো ‘সারেগামাপা’ জয় করে সংগীত জগতে পা রাখেন। এরপর নির্মাতা সঞ্জয় লীলা বানসালির নজরে পড়ার সুযোগ পেয়ে তিনি ‘দেবদাস’ সিনেমায় প্লেব্যাক করেন এবং রাতারাতি তারকা খ্যাতি অর্জন করেন।

    দীর্ঘ দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ২০টি ভাষায় ৩ হাজারের বেশি গান গেয়েছেন এই গুণী শিল্পী। ব্যক্তিগত জীবনে ২০১৫ সালে দীর্ঘদিনের বন্ধু শিলাদিত্য সান্যালকে বিয়ের পর বর্তমানে তিনি এক পুত্রসন্তানের জননী।

    সংগীত ক্যারিয়ারের পাশাপাশি বিশ্বজুড়ে স্টেজ শো বা কনসার্ট থেকেও মোটা অঙ্কের আয় করেন শ্রেয়া। ভারতের মুম্বাই ও কলকাতায় তার বিলাসবহুল আবাসন রয়েছে। এ ছাড়া তার সংগ্রহে আছে বিএমডব্লিউ ৫ সিরিজ, রেঞ্জ রোভার স্পোর্ট ও মার্সিডিজ-বেঞ্জের মতো দামী ব্র্যান্ডের বেশ কিছু গাড়ি। মূলত গানের সম্মানী, কনসার্ট এবং বিভিন্ন রিয়েলিটি শো-তে বিচারকের দায়িত্ব পালন করেই তিনি বিশাল অংকের এই সম্পদ অর্জন করেছেন।

    বিভিন্ন আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে এই শিল্পীর মোট সম্পদের পরিমাণ প্রায় ২৪০ কোটি রুপি। 

    এই বিপুল সম্পদের মালিক শ্রেয়া ঘোষাল বর্তমানে প্রতিটি গান রেকর্ডিংয়ের জন্য ২৫ থেকে ৩০ লাখ রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এর মাধ্যমে তিনি এই মুহূর্তে উপমহাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী সংগীতশিল্পীদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। এই গায়িকার আগে রয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী এআর রহমান। আর শ্রেয়ার পরের অবস্থানে আছেন সুনিধি চৌহান। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ