রিহানার বেভারলি হিলসের বাড়িতে গুলিবর্ষণ

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
আমেরিকান পপতারকা রিহানার বেভারলি হিলসের বাড়িতে গুলিবর্ষণের একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) দুপুরে এক নারী সন্দেহভাজন রিহানার বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন।
পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর ১টা ২১ মিনিটে বাড়ির বিপরীত দিকের রাস্তা থেকে একটি গাড়ি থেকে প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করে।
ঘটনার সময় রিহানা নিজ বাসভবনের ভেতরেই ছিলেন। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় তিনি সম্পূর্ণ নিরাপদ রয়েছেন এবং কোনো ধরনের শারীরিক ক্ষতি হয়নি।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং ৩০ বছর বয়সী এক নারীকে আটক করে। বর্তমানে লস অ্যাঞ্জেলেস পুলিশ ঘটনাটির বিস্তারিত তদন্ত করছে।
এদিকে ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত রিহানা বা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন