শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • এবার ইত্যাদিতে বুবলীর চমক

    এবার ইত্যাদিতে বুবলীর চমক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া চিত্রনায়িকা বুবলী এবার হাজির হচ্ছেন এক নতুন রূপে। সম্প্রতি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানে গান গেয়ে তিনি চমক সৃষ্টি করেছেন। পর্দায় বিভিন্ন গানে ঠোঁট মেলালেও, এটি বুবলীর প্রথমবার কণ্ঠ দেওয়া গান।

    এবারের ঈদে প্রচারিতব্য ইত্যাদির বিশেষ পর্বে সংগীতশিল্পী ইমরান মাহমুদুরের সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গেয়েছেন বুবলী। গানের কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল নিজেই।

    জানা গেছে, গত ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত বিশাল সেটে গানটির দৃশ্যধারণ করা হয়। নির্মাণশৈলী, লোকেশন এবং ইমরান-বুবলীর কণ্ঠে গানটি দর্শকদের ভালো লাগবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

    এদিকে অভিনয় ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন বুবলী। আসন্ন রোজার ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত দুটি সিনেমা। পরিচালক রায়হান রাফীর ‌‘প্রেশার কুকার’ এবং জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ ছবিতে দেখা যাবে নায়িকাকে।

    উল্লেখ্য, অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে গান গাওয়ানো ইত্যাদি অনুষ্ঠানের দীর্ঘদিনের একটি ধারা। এর আগে এই মঞ্চে গান গেয়েছেন ইলিয়াস কাঞ্চন, পারভীন সুলতানা দিতি, মৌসুমী, নোবেল, তানিয়া আহমেদ, ঈশিতা, তারিন, অপি করিমসহ অনেক তারকা।

    এবারের ইত্যাদি পর্বে নাচ পরিবেশন করবেন শরিফুল রাজ ও সাবিলা নূর। এছাড়া দর্শকদের সঙ্গে অভিনয় পর্বে থাকবেন মোশাররফ করিম এবং হাবিব ওয়াহিদ পরিবেশন করবেন একটি একক গান।

    ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে ইত্যাদির বিশেষ এই পর্ব। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত এবং নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

    এদিকে শোবিজ ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন বুবলী। সম্প্রতি শোনা যাচ্ছে, দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে সরাসরি কিছু না বললেও তার ঘুরিয়ে দেওয়া মন্তব্যে গুঞ্জন আরও জোরালো হয়েছে। শোনা যাচ্ছে, সন্তান জন্ম দিতে খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে যেতে পারেন তিনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ