শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • দিলারা জামানের প্রথম রোজা এবং নোয়াখালীর যাত্রা

    দিলারা জামানের প্রথম রোজা এবং নোয়াখালীর যাত্রা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে অভিনয় জগতে সক্রিয় এই গুণী শিল্পী ১৯৬৫ সালে আলাউদ্দিন আল আজাদের রচনায় এবং মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় নাটক ‘ত্রিধারা’ দিয়ে তার অভিনয়জীবনের যাত্রা শুরু করেন।

    বয়সের ভার সত্ত্বেও এখনও নিয়মিত শুটিং করছেন তিনি।

    তবে পবিত্র রমজান এলেই যেন বদলে যায় তার ব্যস্ততার ছন্দ। এই মাসে নিজেকে খানিকটা গুটিয়ে নেন তিনি। কাজের ফাঁকে মন ফিরে যায় শৈশব-কৈশোরের সেই রঙিন স্মৃতির দিনে-যখন রোজা, ইফতার আর পরিবারের সবার একসঙ্গে থাকার আনন্দ ছিল ভরপুর।

    জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রথম রোজা রাখার স্মৃতিচারণ করে দিলারা জামান বলেন, ‘আমার যতদূর মনে পড়ে, ক্লাস সিক্সে থাকতে প্রথম রোজা রেখেছিলাম। ছোটবেলায় রোজা রাখতে চাইলে বাবা নিরুৎসাহিত করতেন। তিনি বলতেন, ‘ছোট মানুষ, রোজা রাখলে শরীর খারাপ হয়ে যাবে। তাই একবার রোজার সময় আমি নানাবাড়ি নোয়াখালী বেড়াতে গিয়েছিলাম। সেখানেই প্রথম রোজা রাখি। বাড়িতে থাকলে হয়তো বাবা রোজা রাখতে দিতেন না। তাই নোয়াখালী যাওয়া।’

    বর্ষিয়াণ এই অভিনেত্রী বলেন, ‘প্রথমবার রোজা রাখার অনুভূতি সত্যিই অসাধারণ ছিল।’

    শৈশবের ইফতারের সময়ের কথা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, ‘সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেছে। রোজা ও ইফতার সংস্কৃতিও তার বাইরে নয়। আমাদের সময়ে সবাই একসঙ্গে বসে ইফতার করতাম। আহা, কী আনন্দ ছিল! মনে হতো যেন উৎসব চলছে।’

    বর্তমান সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এখন সবার ব্যস্ততা অনেক বেড়ে গেছে। পরিবারে অনেকেই আলাদা জায়গায় থাকে, কাজে ব্যস্ত থাকে। তাই ইচ্ছে থাকলেও সবাই মিলে আনন্দময় পরিবেশে ইফতার করা অনেক সময় সম্ভব হয় না। আমিও এর ব্যতিক্রম নই। তবে সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে।’

    চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেকের আগে মঞ্চ ও টেলিভিশন নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন দিলারা জামান। রূপালি পর্দায় তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘জালিম’, ‘জুলুম’, ‘ব্যথার দান’, ‘অসতী’, ‘আওলাদ’, ‘শাহাজাদা’, ‘সম্রাট’ ও ‘হাইজ্যাক’।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ