মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের টিকিট বিক্রির শেষ দিন

ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের টিকিট বিক্রির শেষ দিন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে আজ সোমবার (৯ মার্চ) শেষ দিন ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে। আজই বিক্রি হচ্ছে আগামী ১৯ মার্চ যাত্রার টিকিট, যা ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট হিসেবে ধরা হচ্ছে।

রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। এই সময়সূচি সম্প্রতি রেল ভবনে অনুষ্ঠিত ঈদযাত্রা প্রস্তুতিমূলক সভা-এ নির্ধারিত হয়।

বাংলাদেশ রেলওয়ে জানায়, গত ৩ মার্চ থেকে শুরু হওয়া ঈদ উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম আজ শেষ হচ্ছে। এর আগে পর্যায়ক্রমে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত যাত্রার ট্রেনের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। তবে ঈদের চাঁদ দেখা অনুযায়ী ২০, ২১ ও ২২ মার্চ যাত্রার টিকিট বিক্রির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ একবারে চারটি আসন পর্যন্ত অগ্রিম টিকিট কিনতে পারবেন। একবার কেনা টিকিট ফেরত বা রিফান্ডের সুযোগ নেই।

এছাড়া যাত্রীদের সুবিধার জন্য নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার টিকিট’ বা স্ট্যান্ডিং টিকিট হিসেবে সংরক্ষণ করা হয়েছে। যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট ট্রেনের প্রারম্ভিক স্টেশন থেকে এই স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করা যাবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন