শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ঐশ্বরিয়ার নাচের মাঝে অভিষেকের অবাক করা প্রতিক্রিয়া

    ঐশ্বরিয়ার নাচের মাঝে অভিষেকের অবাক করা প্রতিক্রিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অবশেষে দীর্ঘ অভিমান ভুলে সালমান খান অভিনীত সিনেমার গানে নেচে মাতলেন ঐশ্বরিয়া রায়। ঘটনা ঘটেছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির আত্মীয়ের বিয়েতে। সেই মুহূর্তের ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।

    বলিউডের এক সময় জনপ্রিয় জুটি ছিলেন সালমান খান ও ঐশ্বরিয়া রায়। তবে ব্যক্তিগত টানাপোড়নের কারণে পর্দায় ইতি ঘটে এ জুটির। বিভিন্ন অনুষ্ঠানেও একজন অন্যজনকে এড়িয়ে চলতেন। একে অন্যের গানে পারফরম্যান্স করা এড়িয়ে যেতেন। তবে এবার দেখা গেল ভিন্ন ঘটনা।

    মুকেশ আম্বানীর আত্মীয় টেনিস খেলোয়াড় মুদিত দানির বিয়ের আগে সংগীত অনুষ্ঠানে উপস্থিত হয়ে মঞ্চে নাচলেন ঐশ্বরিয়া। তাও আবার সালমান খান অভিনীত সিনেমা ‘সালাম-ই- ইশক’র টাইটেল সংয়ে।

    ঐশ্বরিয়ার সঙ্গে মঞ্চে ঝড় তোলেন অভিনেত্রীর স্বামী ও বলিউড অভিনেতা অভিষেক বচ্চনও। আরও সঙ্গে ছিলেন আম্বানি পরিবারের সদস্যরা। সংগীত অনুষ্ঠানের জন্য অভিষেক-ঐশ্বরিয়া তারকা দম্পতি দুজনেই পরেছিলেন নীল রংয়ের পোশাক। যা নজর কাড়ে অতিথিদের।

    এক সময় বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও এখন স্বামী ও একমাত্র মেয়ে আরাধ্য বচ্চনকে ঘিরেই ঐশ্বরিয়ার পুরো ব্যক্তিজীবন। অন্যদিকে বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে ইতি টেনে অভিষেকও এখন স্ত্রী ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ