মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বাংলাদেশিদের লেবাননের কয়েকটি এলাকা ত্যাগের নির্দেশ 

বাংলাদেশিদের লেবাননের কয়েকটি এলাকা ত্যাগের নির্দেশ 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

যুদ্ধ পরিস্থিতির কারণে লেবাননের কিছু এলাকা থেকে বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

রোববার (৮ মার্চ) দূতাবাসের এক বিশেষ সতর্কবার্তায় এই নির্দেশনা দেওয়া হয়।

সতর্ক বার্তায় বাংলাদেশিদের উদ্দেশে বলা হয়, বৈরুতের দক্ষিণাঞ্চল (দাহিয়ে) বুরুজ আল বারাজনে এবং হাদাছ এলাকা ত্যাগ করুন এবং নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন।

উল্লেখ্য, বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী যুদ্ধ শুরু করেছে। সে কারণে এই অঞ্চল থেকে সব নাগরিকরা নিরাপদে অন্যত্র আশ্রয় নিচ্ছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন