মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

দিনের শুরুতেই প্রধানমন্ত্রীর মন্তব্য: ‘চলেন যুদ্ধে যাই’

দিনের শুরুতেই প্রধানমন্ত্রীর মন্তব্য: ‘চলেন যুদ্ধে যাই’
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সকালে গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে হালকা রসিকতার ভঙ্গিতে একটি মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দরজা খুলে বাইরে এসে মুচকি হেসে তিনি বলেন, “চলেন যুদ্ধে যাই।”

প্রধানমন্ত্রীর মুখে এমন মন্তব্য শুনে মুহূর্তের জন্য উপস্থিত ব্যক্তিগত ও নিরাপত্তা কর্মকর্তারা কিছুটা বিস্মিত হয়ে পড়েন। পরে বোঝা যায়, দেশ পরিচালনার দায়িত্ব এবং রাষ্ট্র গঠনের প্রতিদিনের চ্যালেঞ্জকেই তিনি রূপক অর্থে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, রোববার (৮ মার্চ) সকাল ৮টা ৪২ মিনিটে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপ্রধানের প্রটোকল অনুযায়ী আগে থেকেই তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা প্রস্তুত ছিলেন।

আতিকুর রহমান রুমন আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সপ্তাহের প্রথম কর্মদিবসে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।

প্রধানমন্ত্রীর দিনব্যাপী কার্যসূচিতে রয়েছে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক। এছাড়া দিনের বিভিন্ন সময়ে একাধিক দাপ্তরিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন