শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • হায়দার হোসেনের মৃত্যু গুজব, শিল্পী নিজেই জানালেন ঘটনার সত্যতা

    হায়দার হোসেনের মৃত্যু গুজব, শিল্পী নিজেই জানালেন ঘটনার সত্যতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেন তার গানগুলিতে দেশ, সমাজ ও মানুষের কাহিনি তুলে ধরেন। তাঁর কণ্ঠে গাওয়া অনেক গান আজও শ্রোতাদের মুখে মুখে ঘুরে বেড়ায়। বিশেষ করে দেশের গান বলতে মনে পড়ে তাঁর বিখ্যাত সৃষ্টি ‘স্বাধীনতা’, যা এখনো কানে বাজে।

    এদিকে গতকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়—মারা গেছেন এই শিল্পী! গুজবটি বেশ জোরালোভাবেই ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে যোগাযোগ করা হয় হায়দার হোসেনের সঙ্গে।

    শনিবার রাত সাড়ে ১০টায় তাঁর ফোনটি রিসিভ করেন ঘনিষ্ঠজন ফটোগ্রাফার মাজেদ চৌধুরী। তিনি শুরুতেই বলেন, ‘ভাইয়া ভালো আছেন, এগুলো গুজব।’

    তিনি আরও জানান, শিল্পীর শারীরিকভাবে কোনো সমস্যা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে।

    জানা যায়, হায়দার হোসেনের হৃদযন্ত্রে কিছু জটিলতা রয়েছে। তবে আপাতত কোনো সমস্যা নেই। একই কারণে বছর দুয়েক আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন এই গায়কের হৃদযন্ত্রে একটি করোনারি স্টেন্ট বসানো হয়। তবুও প্রতিনিয়ত নতুন গান লেখা চালিয়ে যাচ্ছেন এই শিল্পী।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ