শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ‘ধুরন্ধর ২’ ট্রেলার প্রকাশ, এবার কঠিন প্রতিশোধের ঝড়

    ‘ধুরন্ধর ২’ ট্রেলার প্রকাশ, এবার কঠিন প্রতিশোধের ঝড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত মাসের শুরুতে প্রথম ঝলক প্রকাশের পরই দর্শকদের মুগ্ধ করেছিলেন ‘হামজা আলি’ চরিত্রে রণবীর সিং। এবার সামনে এসেছে বহু প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ট্রেইলার। ট্রেইলার প্রকাশের পর দর্শকদের উত্তেজনা আরও কয়েকগুণ বেড়ে গেছে। হাইভোল্টেজ ব্যাকগ্রাউন্ড সঙ্গীত, মারকাটারি অ্যাকশন এবং তীক্ষ্ণ সংলাপে ভরপুর এই ট্রেইলার দেখেই মার্চের বক্স অফিস দখলের ইঙ্গিত দিয়েছেন পরিচালক আদিত্য ধর।

    গল্পে দেখা যায়, প্রতিবেশী দেশ যখন ধর্মের পতাকা তুলে মানবিকতার প্রশ্ন তোলে, তখন সেই শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পিছপা হন না হামজা। প্রতিপক্ষকে কঠোরভাবে জবাব দিতে প্রস্তুত তিনি।

    এই সিক্যুয়ালে তুলে ধরা হয়েছে হামজার নতুন লড়াই। তুখোড় কৌশল আর পাকিস্তানের মাটিতে জীবন-মৃত্যুর দ্বন্দ্বে কীভাবে টিকে থাকে সে— সেই গল্পই এগিয়ে যাবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ।

    গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া প্রথম কিস্তি ‘ধুরন্ধর’ নতুন বছরেও প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চলছে। হাজার কোটির গণ্ডি পেরিয়ে ছবিটি বলিউডের বেশ কয়েকটি রেকর্ডও ভেঙেছে। এবার সিক্যুয়ালে দর্শকদের জন্য আরও বড় চমক অপেক্ষা করছে—তার আভাস মিলেছে ট্রেইলারেই।

    প্রথম ছবির শেষে প্রশ্ন উঠেছিল— রহমান ডাকাতের মৃত্যুর পর পাকিস্তানের লিয়ারি শহরের নিয়ন্ত্রণ নেবে কে? করাচির ভবিষ্যৎই বা কার হাতে যাবে? সেই প্রশ্নের উত্তর নিয়েই এগোবে দ্বিতীয় কিস্তির গল্প। ট্রেইলারে প্রতিশোধস্পৃহ হামজা আলিকে আরও ভয়ংকর ও নৃশংস অবতারে দেখা গেছে।

    প্রায় তিন মিনিটের ট্রেইলারে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে নজর কাড়েন রণবীর সিং। ছবির আরেক বড় আকর্ষণ সঞ্জয় দত্ত—পুলিশ অফিসার চৌধুরীর চরিত্রে প্রথম ছবির মতোই শক্তিশালী উপস্থিতি দেখিয়েছেন তিনি। অন্যদিকে ভয়ংকর প্রতিপক্ষের ভূমিকায় দেখা যাবে অর্জুন রামপাল-কে।

    সব মিলিয়ে ট্রেইলারেই নির্মাতাদের স্পষ্ট বার্তা— প্রথম ছবির সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আবারও বক্স অফিস কাঁপাতে আসছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। আগামী ১৯ মার্চ হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ