শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • শাকিব খানের ‘প্রিন্স’-এ মির্জাপুরের দিব্যেন্দুর রহস্যময় লুকে উত্তেজনা

    শাকিব খানের ‘প্রিন্স’-এ মির্জাপুরের দিব্যেন্দুর রহস্যময় লুকে উত্তেজনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেগাস্টার শাকিব খানের আসন্ন ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ এর প্রচারণায় নতুন চমক হিসেবে হাজির হয়েছেন ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। সিনেমার তৃতীয় পোস্টার গত শুক্রবার প্রকাশিত হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।

    নতুন পোস্টারে দেখা গেছে, দিব্যেন্দু একজন ‘আফগান পাঠান’ চরিত্রে অভিনয় করছেন। সিনেমায় তিনি শাকিব খানের বিপরীতে প্রধান খলচরিত্রে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। পোস্টারে তার চেহারার অর্ধেকটা জমাট বাঁধা রক্ত আর তীক্ষ্ণ দৃষ্টি ভীতিকর আবহ সৃষ্টি করেছে। পোস্টারের উপরে লেখা রয়েছে, “আর মাত্র ১৩ দিন বাকি”।

    পরিচালক আবু হায়াত মাহমুদ পোস্টার শেয়ার করে এই চরিত্রকে ‘রহস্যময় উপস্থিতি’ হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন, “প্রিন্স’ সিনেমার খেলার নিয়ম বদলে দেবে”।

    দিব্যেন্দু ইতিপূর্বেই ভারতীয় জনপ্রিয় ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’, ‘মির্জাপুর’, ‘জামতারা’, ‘দ্য রেলওয়ে মেন’ এবং সিনেমা ‘মিশন রানীগঞ্জ’-এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এবার শাকিব খানের সিনেমায় তাকে সম্পূর্ণ নতুন রূপে দেখা যাবে।

    দর্শকদের মধ্যেও তার অভিনয় নিয়ে উৎসাহ লক্ষ্য করা গেছে। নেটিজেনরা লিখেছেন, শাকিব খানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দিব্যেন্দুর নির্বাচন সঠিক সিদ্ধান্ত।

    সিনেমার গল্প নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও আভিজাত্যের সংমিশ্রণ, যা দুই দেশের তারকা মিলিয়ে সিনেমা হলে উত্তেজনা তৈরি করবে।

    ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস এর ব্যানারে নির্মিত এই সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করবেন তসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শরীফ সিরাজ, মাহমুদ, লোকনাথ দে, পিয়ান সরকার এবং মৃত্যুঞ্জয় ভট্টাচার্য।
    কারিগরি ক্ষেত্রে চমক হিসেবে যুক্ত আছেন বলিউডের ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায় এবং শৈলেশ অবস্থী।

    সিনেমাটি আগামী ঈদুল ফিতরে দেশের সব প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ