শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • মানসিক ভাঙন ও বন্ধুত্বের গল্পে ইমন-অধরা

    মানসিক ভাঙন ও বন্ধুত্বের গল্পে ইমন-অধরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের আড়ালে লুকিয়ে থাকা বেদনা, বন্ধুত্বের গভীরতা এবং মানসিক আশ্রয়ের গুরুত্ব—এই সব বাস্তব অনুভূতি ও ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হয়েছে মনস্তাত্ত্বিক টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’। এতে আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতিতে বেঁচে থাকা সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে।

    এটির ট্যাগলাইন—‘সময় বদলায়, বন্ধুত্ব নয়’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এমদাদ এইচ ভূঁইয়া রাজু, চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা অধরা খান। অভিনয় করার পাশাপাশি টেলিছবির গল্পও লিখেছেন ইমদাত এইজ ভূঁইয়া (রাজু)। এর সম্পূর্ণ শুটিং হয়েছে নিউইয়র্কের বিভিন্ন মনোরম লোকেশনে।

    এমদাদ এইচ ভূঁইয়া রাজু বলেন, ‘এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। এই টেলিছবির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে, যে হাসির পেছনে লুকিয়ে থাকে নানা অজানা গল্প। আশা করছি, প্রবাস জীবনের নিঃসঙ্গতা ও মুখোশের নিচে লুকানো বেদনা নিয়ে নির্মিত এ টেলিছবি দর্শকদের পছন্দ হবে।’

    ইমন বলেন, ‘কিছুদিন আগে অবকাশ যাপনে নিউইয়র্কে গিয়েছিলাম। তখন কাজটির প্রস্তাব পেলে গল্প ও চরিত্র ভালো লাগায় করতে আগ্রহী হই। কারণ, আমরা কাজের মানুষ, কাজ ছাড়া ভালো লাগে না। কথায় আছে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। ব্যাপারটি তেমনই হয়েছে! নির্মাতা যত্ন নিয়ে কাজটি করেছেন। আশা করছি, প্রচারে এলে সবার ভালো লাগবে।’

    নির্মাতা জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এনওয়াই৭১টিভি ইউটিউব চ্যানেলে ফ্রেমে বাঁধা বন্ধুত্ব অবমুক্ত হবে। টেলিছবিটি প্রযোজনার পাশাপাশি নির্মাণ করেছে এনওয়াই৭১টিভি টিম।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ