শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ইরানি অভিনেত্রী ট্রাম্পকে ইরানের জন্য হিরো হিসেবে উল্লেখ

    ইরানি অভিনেত্রী ট্রাম্পকে ইরানের জন্য হিরো হিসেবে উল্লেখ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান ও মুসলিম বিশ্বের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক ও উদযাপনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের মুক্তিদাতা হিসেবে উল্লেখ করেছেন ইরানি অভিনেত্রী মান্দানা কারিমি।

    ইরানে গণতন্ত্র ও নারী অধিকার প্রতিষ্ঠায় প্রকাশ্যেই খামেনির বিরোধিতা করেন মান্দানা। সম্প্রতি এ ইস্যুতে সোশ্যাল মিডিয়া পোস্টে বিস্ফোরক মন্তব্য করে আলোচনার কেন্দ্রে তিনি।

    ‘বিগ বস’ খ্যাত এ ইরানি অভিনেত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, দীর্ঘদিনের কট্টরপন্থী শাসনের অবসান চান তিনি। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সমর্থন করেন।

    তার মতে, ট্রাম্পই পারেন ইরানের গভীর ‘অন্ধকার’-এর মুক্তিদাতা হতে। আমেরিকার হস্তক্ষেপ এবং ট্রাম্পের বলিষ্ঠ নেতৃত্বেই এবার হতে পারে ইরানি জনগণের ভাগ্যবদল, এমনটা আশা প্রকাশও করেন অভিনেত্রী।

    মান্দানার এমন পোস্ট মুহূর্তেই ভাইরাল হয় নেটদুনিয়ায়। একদিকে যখন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী ফারহানা ভাট খামেনির মৃত্যুকে ‘ব্যক্তিগত ক্ষতি’ বলে চোখের জল ফেলছেন, তখন মান্দানার এই প্রকাশ্য উল্লাস নেটিজেনদের দুই ভাগে বিভক্ত করে।

    এবারই প্রথম নন, মান্দানা বরাবরই ইরানের বর্তমান শাসনব্যবস্থার কট্টর বিরোধী। দেশটিতে হিজাব বিরোধী আন্দোলনেও সরব হয়েছিলেন মান্দানা। নিজের দেশের নারীদের স্বাধীনতার সপক্ষে কথা বলতে গিয়ে বারবার বিপাকে পড়লেও পিছু হটেননি তিনি।

    ইরানের তেহরানে জন্ম নেয়া মান্দানা কারিমি কেবিন ক্রু হিসাবে কর্মজীবন শুরু করেন। এরপর নিজ দেশে মডেল হিসেবে পরিচিতি পান। মডেলিংয়ের সূত্র ধরে ২০১০ সালে মুম্বাই আসেন। ২০১৩ সালে রণবীর কাপুর অভিনীত ‘রয়’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করে বলিউডে পা রাখেন।

    এরপর ‘ভাগ জনি’, ‘ম্যায় অউর চার্লস’, ‘কিয়া কুল হ্যায় হাম ৩’ বলিউড সিনেমাগুলোতে নিয়মিত দেখা যায় তাকে। তবে রিয়েলিটি টিভি শো ‘বিগ বস ৯’ এবং ‘লক আপ’-এ অংশ নিয়ে দ্বিগুণ জনপ্রিয় হয়ে ওঠেন ইরানি এ অভিনেত্রী।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ