শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • রাজশ্রী দেশপাণ্ডে’র স্তন ক্যানসার: অস্ত্রোপচার সম্পন্ন

    রাজশ্রী দেশপাণ্ডে’র স্তন ক্যানসার: অস্ত্রোপচার সম্পন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে, যিনি ‘মন্টো’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ এবং ‘সেক্রেড গেমস’-এর মতো প্রজেক্টে খ্যাতি অর্জন করেছেন, সম্প্রতি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

    রাজশ্রী নিজেই ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে এই খবর নিশ্চিত করেছেন এবং তার স্বাস্থ্যের আপডেট দিয়েছেন। তিনি লিখেছেন, অবশেষে সাহস করে আমার মা-বাবাকে জানাতে পেরেছি যে আমার ইনফিলট্রেটিং ডাক্টাল কার্সিনোমা (এনওএস), গ্রেড-১ স্তন ক্যানসার ধরা পড়েছে। এটি রুটিন চেকআপের সময় ধরা পড়েছে। আমি ভাগ্যবান যে খুব তাড়াতাড়ি ধরা পড়েছে এবং এর সঙ্গে লড়াই করার সুযোগ পেয়েছি।

    তিনি আরও জানিয়েছেন যে, বর্তমানে তিনি সুস্থতার পথে রয়েছেন। তার ভাষ্যে, এত পরীক্ষা আর অস্ত্রোপচার সব মিলিয়ে যেন এক রোলারকোস্টার যাত্রা। তবে সবার ভালোবাসা ও সমর্থন তাকে শক্তি জুগিয়েছে। অস্ত্রোপচারের পর মা-বাবার মুখ দেখে ভয় অনেকটাই কমেছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, খুব দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন।

    ভক্তরা তার পোস্টে প্রার্থনা ও শুভ কামনায় ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, তুমি সুস্থ হয়ে ওঠো রাজশ্রী, এগিয়ে যাও।

    অন্য একজন মন্তব্য করেছেন, দ্রুত আরোগ্য কামনা করি এবং প্রচুর ভালোবাসা রইল, তোমার জন্য প্রার্থনা করি।

    রাজশ্রী ২০১২ সালে ‘তালাশ’ ছবিতে ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন। এরপর তিনি ‘কুছ তো লোগ কাহেঙ্গে’ এবং ‘২৪: ইন্ডিয়া’ ধারাবাহিকে অভিনয় করেন।

    তিনি ‘কিক’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় ফিরে আসেন এবং ‘সেক্রেড গেমস’এর মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে তিনি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’, ‘মম’, ‘মন্টো’ এবং ‘জোরাম’-এর মতো ছবিতে এবং ‘দ্য ফেম গেম’, ‘ট্রায়াল বাই ফায়ার’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ এবং ‘রঙ্গিন’এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ