শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বড়পর্দায় ফিরছে বার্মিংহামের গ্যাংস্টাররা!

    বড়পর্দায় ফিরছে বার্মিংহামের গ্যাংস্টাররা!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কে কেন্দ্র করে ইংল্যান্ডের বার্মিংহামে কল্পিত এক গ্যাংস্টারের জীবন কাহিনি নিয়ে তৈরি হয়েছিল টেলিভিশন সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’। এবার সেই বিশ্বব্যাপী সাড়া জাগানো সিরিজের স্পিন-অফ সিনেমা আনা হচ্ছে, নাম ‘পিকি ব্লাইন্ডার্স: দ্য ইমমোরটাল ম্যান’।   

    সম্প্রতি স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স সিনেমাটির একটি টিজার প্রকাশ করেছে। যেখানে আঁচ পাওয়া যায়, মুক্তি প্রতীক্ষিত এই সিনেমা হতে যাচ্ছে মূল সিরিজের ধারাবাহিকতা, যদিও কাহিনী এখনও গোপন রাখা হয়েছে!

    বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, আগামী ৬ মার্চ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে সিনেমাটি। অন্যদিকে, আগামী ২০ মার্চ এটি আসছে নেটফ্লিক্সের পর্দায়।

    স্পিন-অফ ছবিতে অস্কারজয়ী অভিনেতা কিলিয়ান মারফিকে ‘টমি শেলবি’র ভূমিকায় ফিরে আসতে দেখা যাবে। টমির বোন অ্যাডা থর্নের ভূমিকায় আবারও অভিনয় করেছেন সোফি রান্ডেল। শেলবি পরিবারের সহযোগী হেইডেন স্ট্যাগ ও চার্লি স্ট্রংয়ের ভূমিকায় দেখা যাবে স্টিফেন গ্রাহাম ও নেড ডেনেহিকে। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নবাগত রেবেকা ফার্গুসন, ব্যারি কেওগান, টিম রথ ও জে লাইকারগো।

    সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা টম হার্পার, তিনি এর আগে সিরিজটির বেশ কয়েকটি এপিসোড পরিচালনা করেছেন। ২০১৩ সালে বিবিসি-তে সর্বপ্রথম পিকি ব্লাইন্ডার্স’র প্রিমিয়ার হয়েছিল, পরে এর মার্কিন স্বত্ব কিনে নেয় নেটফ্লিক্স। সিরিজটির ক্রিয়েটর ও চিত্রনাট্যকার হিসেবে ছিলেন স্টিভেন নাইট।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ