৬ জেলার পুলিশ সুপার বদলি

পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির আদেশ জারি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো:
বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে এপিবিএনে বদলি করা হয়েছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে নোয়াখালীর পিটিসিতে বদলি করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন।
সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনে বদলি করা হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেট জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিন জামালপুর জেলার পুলিশ সুপার হয়েছেন।
বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলাম নৌ পুলিশের দায়িত্বে বদলি হয়েছেন।
পুলিশ সদর দপ্তরের এ জেড এম মোস্তাফিজুর রহমান বরিশালের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন।