মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী ভর্তি, মৃত্যু আরও ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ২১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি ভূমি রক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়: পরিবেশমন্ত্রী পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের জুলাই সনদ বাস্তবায়নের পথেই বিএনপি, আস্থা রাখার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, উপবৃত্তি পুনরায় চালুর ভাবনা সুন্দরবনের জলবায়ু প্রকল্পে ব্রিটিশ অর্থছাঁটাই, দুই বছর আগেই বন্ধ হচ্ছে কার্যক্রম
  • বদলে গেল এসএসসি পরীক্ষার সময়সূচি, শুরু ১৪ মার্চ

    বদলে গেল এসএসসি পরীক্ষার সময়সূচি, শুরু ১৪ মার্চ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

    সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সেই সূচি অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল।

    আগের সূচিতে বড় পরিবর্তন

    গত মে মাসে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তখন জানানো হয়েছিল, ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা।

    পরবর্তীতে পরীক্ষার সময়সূচি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর মধ্যে আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় সোমবারের বৈঠকে পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হলো।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ১৪ মার্চ শুরু হয়ে ১৫ এপ্রিল শেষ হবে। পরীক্ষার বিস্তারিত বিষয়ভিত্তিক সময়সূচি পরবর্তী সময়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো প্রকাশ করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন