মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী ভর্তি, মৃত্যু আরও ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ২১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি ভূমি রক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়: পরিবেশমন্ত্রী পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের জুলাই সনদ বাস্তবায়নের পথেই বিএনপি, আস্থা রাখার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, উপবৃত্তি পুনরায় চালুর ভাবনা সুন্দরবনের জলবায়ু প্রকল্পে ব্রিটিশ অর্থছাঁটাই, দুই বছর আগেই বন্ধ হচ্ছে কার্যক্রম
  • ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে

    ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। নৌকাবাইচ আয়োজন উপলক্ষে সোমবার (২৪ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    সকাল ১১টা থেকে বাইচ শুরু করার পরিকল্পনা রয়েছে। দুই বছর পর জেলায় নৌকাবাইচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    নৌকাবাইচ আয়োজনের সার্বিক পরিস্থিতি অনুকূলে আছে কি না—এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, ‘সিলেটের একটি বিষয় শুনেছি। এখানে কোনো বিশৃঙ্খলা হবে না, কিছু না।

    নৌকাবাইচ সফল করতে তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ।  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে’র সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসাইন আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানিম সাহেদ রিপন, সাংবাদিক পীযূষ কান্তি আচার্য, আল আমিন শাহীন ও অ্যাডভোকেট মো. ইসহাক প্রমুখ। সভায় বক্তারা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির শহর।

    সেই চর্চা অব্যাহত রাখতে হবে। তবে নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে উসকানিমূলক কোনো কর্মকাণ্ড করা যাবে না।’

    সভায় আরো জানানো হয়, নৌকাবাইচে অংশগ্রহণকারীরা নৌকায় সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারবেন না। বাদ্যযন্ত্র বাজিয়ে নাচানাচিও করা যাবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন