শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • আসছে ঈদে তৌসিফ-নিহাকে নিয়ে রাখির ' প্রেমাতাল '

    আসছে ঈদে তৌসিফ-নিহাকে নিয়ে রাখির ' প্রেমাতাল '
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমান প্রজন্মের দর্শকপ্রিয় দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও নাজনীন নাহার নীহা আবারও একসঙ্গে পর্দায় আসছেন নতুন নাটক নিয়ে। ঈদকে সামনে রেখে নির্মাতা হাসিব হোসাইন রাখি নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘প্রেমাতাল’—যেখানে প্রেমের আবেগ ছাপিয়ে উঠে এসেছে অনন্ত অপেক্ষার এক মর্মস্পর্শী গল্প।

    ঈদ নাটকের ব্যস্ত সূচির মধ্যেই এই নাটকের শুটিং শেষ করেছেন নির্মাতা। গল্প প্রসঙ্গে তিনি জানান, ‘প্রেমাতাল’ কেবল একটি প্রেমের গল্প নয়; এটি অভিমান, নাটকীয়তা ও নৃশংস বাস্তবতার ভেতর দিয়ে এক অনিশ্চিত অপেক্ষার কাহিনি। নাটকের কেন্দ্রীয় চরিত্র হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সে বেঁচে আছে, না কি মারা গেছে—এই অজানা প্রশ্নের ভার বয়ে বেড়ায় তার মা ও সদ্যবিবাহিত স্ত্রী। একদিকে সন্তানের জন্য মায়ের প্রতীক্ষা, অন্যদিকে স্বামীর জন্য স্ত্রীর অপেক্ষা—দুটি সম্পর্কের আবেগময় টানাপোড়েনই গল্পের মূল সুর।

    নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নাহার নীহা। দুজনেই নিজেদের অবস্থান থেকে বর্তমানে আলোচনায় এবং ব্যস্ত সময় পার করছেন ঈদ নাটকের কাজ নিয়ে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এই জুটিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে, যেখানে তাদের অভিনয়ে ফুটে উঠবে ভালোবাসা, বেদনা ও অনিশ্চয়তার গভীরতা।

    নাটকটির সিনেমাটোগ্রাফি করেছেন সুমন হোসাইন। প্রযোজনায় রয়েছেন এস কে সাহেদ আলী পাপ্পু। প্রযোজকের মতে, এমন সংবেদনশীল ও শক্তিশালী চিত্রনাট্য বর্তমান সময়ে খুব কমই পাওয়া যায়। তাই ‘প্রেমাতাল’ হতে যাচ্ছে তাদের ব্যানারের অন্যতম বিশেষ আয়োজন।

    আগামী ঈদ উৎসবে নাটকটি মুক্তি পাবে CMV–এর ইউটিউব চ্যানেলে। প্রেম, প্রতীক্ষা আর অজানার শিহরণে নির্মিত ‘প্রেমাতাল’ দর্শকদের হৃদয়ে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ