শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে আবুধাবিতে আটকে থাকা এশার স্মৃতিচারণ

    মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে আবুধাবিতে আটকে থাকা এশার স্মৃতিচারণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান ইস্যুকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখনই অনাকাঙ্ক্ষিত এক অভিজ্ঞতার মুখোমুখি হন বলিউড অভিনেত্রী এশা গুপ্তা। আবুধাবি বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার পর অবশেষে তিনি নিরাপদে দেশে ফিরেছেন।

    সোমবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ পোস্টে সেই মুহূর্তের স্মৃতি ভাগ করে নেন অভিনেত্রী। তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই তিনি আবুধাবি বিমানবন্দরে পৌঁছেছিলেন।

    কিন্তু দুপুরের পর হঠাৎ বিমান চলাচল বন্ধ হয়ে যায়। চারপাশে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি ও উৎকণ্ঠা। কোনো দিক থেকেই স্পষ্ট তথ্য মিলছিল না। পরে জানা যায়, যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যা আকাশপথে সরাসরি প্রভাব ফেলে।

    অভিনেত্রীর ভাষ্য, সেই সময়টি ছিল ভয় ও অনিশ্চয়তায় পূর্ণ। যাত্রীরা একে অপরকে সান্ত্বনা দিচ্ছিলেন, অচেনা মানুষরাও হয়ে উঠছিলেন ভরসার জায়গা। সবাই নিজেদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খাবারের জন্য নগদ অর্থ দেওয়া হয় এবং যাদের ফ্লাইট বাতিল হয়েছিল, তাদের আবুধাবির বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয় স্থানীয় প্রশাসনের উদ্যোগে। এশা হোটেল কর্মীদের প্রশংসা করে লিখেছেন, ভয় ও চাপের মধ্যেও তারা অসাধারণ ধৈর্য ও পেশাদারিত্ব দেখিয়েছেন।

    অবশেষে ২ মার্চ, দিল্লিগামী প্রথম বাণিজ্যিক ফ্লাইটে ওঠার সুযোগ পান তিনি। নিজেকে ভাগ্যবান মনে করে কৃতজ্ঞতা প্রকাশ করেন সকলের প্রতি। পোস্টের শেষ অংশে অভিনেত্রী উল্লেখ করেছেন, নিরাপদে ঘরে ফেরার অনুভূতি অসীম শান্তি দেয় এবং এই কঠিন অভিজ্ঞতা মনে করিয়ে দিয়েছে, দুর্যোগের সময় মানুষই মানুষের সবচেয়ে বড় শক্তি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ