শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বিয়ে শেষে শিক্ষার্থীদের জন্য বৃত্তি ঘোষণা বিজয়ের

    বিয়ে শেষে শিক্ষার্থীদের জন্য বৃত্তি ঘোষণা বিজয়ের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণের আলোচিত তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা গত ২৬ ফেব্রুয়ারি বিয়ে সম্পন্ন করেছেন। বুধবার (৪ মার্চ) হায়দরাবাদে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়।

    নবদম্পতিকে আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে আসন্ন ছবি ‘রানাবালি’-তে। বিয়ের পর এটি তাদের প্রথম চলচ্চিত্র, যা রাহুল সাংকৃত্যায়ন পরিচালনা করছেন। ছবিটি ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

    বিয়ের ধুমধাম শেষে সোমবার তেলেঙ্গানার খাম্মানপেটের পৈতৃক ভিটায় যান বিজয় ও রাশমিকা। সেখানে তারা একসঙ্গে সত্যনারায়ণ পূজায় অংশগ্রহণ করেন। পাশাপাশি নবদম্পতি গ্রামে একটি বিশেষ ঘোষণা দেন।

    বিজয় ঘোষণা করেন, তার দাতব্য ট্রাস্টের মাধ্যমে তেলঙ্গানার আচাম্পেট বিভাগের ৪৪টি সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্প চালু করা হবে। এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার সহায়তা এবং আর্থিক বোঝা কমানোর উদ্দেশ্যে নেয়া হয়েছে।

    রাশমিকা বিজয়ের এই উদ্যোগের প্রশংসা করেন। অভিনেতার মা এই উদ্যোগে গর্বিত হন। ঘোষণার পর উপস্থিতরা হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করেন। বিজয় আরও প্রতিশ্রুতি দেন, তিনি নিয়মিত তার গ্রামের মানুষদের সঙ্গে যোগাযোগ রাখবেন।

    বৃত্তি প্রকল্পের ভিডিও অনলাইনে প্রকাশিত হতেই ভক্তরা অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ