মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মাগুরার শিশু ধর্ষণ-হত্যা মামলায় রায় আজ শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী ভর্তি, মৃত্যু আরও ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ২১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি ভূমি রক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়: পরিবেশমন্ত্রী পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের জুলাই সনদ বাস্তবায়নের পথেই বিএনপি, আস্থা রাখার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, উপবৃত্তি পুনরায় চালুর ভাবনা
  • মন্ত্রিপরিষদ পরিপত্রে কর্মকর্তা-কর্মচারীদের ৪০ মিনিট অফিসে থাকার নির্দেশ

    মন্ত্রিপরিষদ পরিপত্রে কর্মকর্তা-কর্মচারীদের ৪০ মিনিট অফিসে থাকার নির্দেশ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২ মার্চ (সোমবার) একটি পরিপত্র জারি করা হয়েছে, যেখানে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসে বাধ্যতামূলক উপস্থিতি নির্ধারণ করা হয়েছে।

    পরিপত্রে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে থাকতে বাধ্য থাকবেন। এই সময়ে দাপ্তরিক কাজ ছাড়া বা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অফিস ত্যাগ করা যাবে না। এর মূল উদ্দেশ্য হলো নাগরিক সেবা প্রদান, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং সরকারের ভাবমূর্তির উন্নতি।

    মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পরিপত্রে উল্লেখ করা হয়েছে, পূর্বে কিছু ক্ষেত্রে কর্মকর্তারা সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা ব্যাংক, হাসপাতাল, বিদ্যালয়সহ অন্যান্য স্থানে যাওয়ায় নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন না। এর ফলে জনসাধারণ ও অন্যান্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ব্যাহত হয়।

    পরিপত্রে আরও বলা হয়েছে, দাপ্তরিক কার্যক্রমের পরিকল্পনায় এই সময়সীমা বিঘ্নিত হবে না। ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ অনুযায়ী সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ দপ্তরে উপস্থিতি নিশ্চিত করতে হবে।

    বাধ্যতামূলক উপস্থিতির ব্যতিক্রম:

    শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশাসনিক দায়িত্বে না থাকা শিক্ষক/অনুষদ সদস্য

    হাসপাতাল, জেলখানা, সংবাদ বা নিরাপত্তা প্রতিষ্ঠানে রোস্টার ডিউটিতে থাকা কর্মকর্তা-কর্মচারী

    জরুরি গ্রাহকসেবায় সরাসরি নিযুক্ত কর্মকর্তা-কর্মচারী

    মাঠে নিয়মিত দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমরূপ সংস্থা

    ভিভিআইপি/ডিআইপি প্রটোকল, আকস্মিক বড় দুর্ঘটনা মোকাবিলা, গুরুত্বপূর্ণ সভা বা অনুমোদিত সরকারি সফর

    পরিপত্রে সতর্কবার্তা দেওয়া হয়েছে, কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী অফিস ত্যাগ করতে পারবেন না এবং দাপ্তরিক কাজ ছাড়া নিজ দপ্তর ত্যাগ করা কঠোরভাবে নিষিদ্ধ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন