শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • নতুন দম্পতির জীবন শুরু, রাশমিকা স্বপ্ন ও ত্যাগে অটল

    নতুন দম্পতির জীবন শুরু, রাশমিকা স্বপ্ন ও ত্যাগে অটল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা দীর্ঘদিনের প্রেমের পর সম্প্রতি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। বিয়ের পরই তাদের ব্যক্তিজীবন ও পেশাগত ক্যারিয়ারের ভারসাম্য নিয়ে ভক্ত ও অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। পাশাপাশি, নতুন জীবন শুরু হওয়া মাত্রই তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

    সম্প্রতি রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে সাতপাকে বাঁধা পড়ার পর মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা।

    তিনি জানিয়েছেন, সংসার ও সন্তান নিয়ে তিনি এখন থেকেই স্বপ্ন দেখছেন এবং মাতৃত্বকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মনে করেন। সম্প্রতি বিয়ের পর গণমাধ্যমের এক সাক্ষাৎকারে রাশমিকা মান্দানা তার এ অনুভূতির কথা খোলাসা করেন। 

    অভিনেত্রী বলেন, শুধু একটি নয়, একাধিক সন্তানের মা হওয়ার পরিকল্পনা রয়েছে তার। সন্তান স্বামী ও স্ত্রীর মধ্যকার সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও শক্তিশালী করে তোলে। মা হওয়ার পর সন্তানের নিরাপত্তাই হবে তার কাছে সব থেকে বড় অগ্রাধিকার। সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে তিনি প্রস্তুত। এমনকি প্রয়োজনে পেশাগত জীবনে ছাড় দিতেও পিছপা হবেন না।

    বিনোদন জগতে কাজের কোনো ধরাবাধা সময় না থাকলেও তিনি সাফ জানিয়েছেন, মা হওয়ার পর তার কাছে সন্তানই হবে সবার আগে। সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে তিনি প্রস্তুত। এমনকি প্রয়োজনে পেশাগত জীবনে ছাড় দিতেও পিছপা হবেন না বলে জানিয়েছেন রাশমিকা মান্দানা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ