শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ল’ রোচের দাবি অনুযায়ী টম হল্যান্ড ও জেনডায়া বিবাহিত

    ল’ রোচের দাবি অনুযায়ী টম হল্যান্ড ও জেনডায়া বিবাহিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হলিউডের জনপ্রিয় জুটির মধ্যে রয়েছেন স্পাইডার-ম্যান তারকা টম হল্যান্ড ও জেনডায়া। এবার শোনা যাচ্ছে, তারা ইতিমধ্যেই বিয়ে সম্পন্ন করেছেন। এই দাবি করেছেন জেনডায়ার ব্যক্তিগত স্টাইলিস্ট ল’ রোচ। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, রোববার (১ মার্চ) ২০২৬ সালে অ্যাক্টর অ্যাওয়ার্ডসের লাল গালিচায় গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি এই মন্তব্য করেন, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

    টম হল্যান্ড ও জেনডায়ার বিয়ে নিয়ে গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে এবার সরাসরি ‘বিয়ে হয়ে গেছে’ বলায় নতুন করে শুরু হয়েছে আলোচনা। বিনোদনভিত্তিক গণমাধ্যম অ্যাক্সেস হলিউদের প্রতিবেদনে বলা হয়েছে, এক প্রতিবেদকের প্রশ্নের জবাবে ল’ রোচ মজা করে বলেন, “বিয়ে তো আগেই হয়ে গেছে। আপনারা মিস করেছেন।” প্রতিবেদক বিস্মিত হয়ে জানতে চাইলে তিনি হেসে বলেন, “হ্যাঁ, একদম সত্যি” যা আরও রহস্য আরও বাড়িয়েছে।

    এর আগে ২০২৫ সালের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে জেনডায়ার হাতে হীরার আংটি দেখে বাগদানের জোর গুঞ্জন শুরু হয়। পরদিনই বিনোদনমাধ্যম টিএমজেড তাদের বাগদানের খবর নিশ্চিত করে। পরে ২০২৫ সালের সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে টম হল্যান্ড নিজেও বিষয়টি ইঙ্গিত করেন। একটি অনুষ্ঠানে এক প্রতিবেদক জেনডায়াকে তার ‘গার্লফ্রেন্ড’ বললে টম সংশোধন করে বলেন, “ফিয়ান্সে” অর্থাৎ বাগদত্তা। এ ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়।

    প্রসঙ্গত, এই জুটির প্রেমের শুরু ‘স্পাইডার-ম্যান: হোমিকোমিং’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়। এরপর থেকে নানা অনুষ্ঠানে, ছুটির ভ্রমণে ও প্রকাশ্য উপস্থিতিতে তাদের একসঙ্গে দেখা গেছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বেশ গোপনীয় থেকেছেন তারা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ