শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • নতুন লুকের সাড়া, ‘কিং’ সিনেমা ঘিরে উত্তেজনা

    নতুন লুকের সাড়া, ‘কিং’ সিনেমা ঘিরে উত্তেজনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে ‘কিং’। সিনেমাটিতে আবার জুটি বাঁধছেন শাহরুখ খান ও ‘পাঠান’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ। পাশাপাশি প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখের কন্যা সুহানা খানকে। এই কারণে সিনেমাটিকে ঘিরে অনুরাগীদের উৎসাহ তুঙ্গে পৌঁছেছে।

    এই উত্তেজনার মধ্যেই নতুন চমক দিয়েছেন সিনেমার সংগীত পরিচালক জুটি শচীন-জিগর। তারা ইঙ্গিত দিয়েছেন, শাহরুখকে এ সিনেমায় এমন কিছু করতে দেখা যাবে, যা আগে কখনো করেননি। শচীনের ভাষ্য, “শাহরুখকে এবার একেবারে নতুন রূপে দেখা যাবে। তার লুক, চরিত্র-সব বদলে যাবে। কিছু গানে তিনি এমন ভঙ্গিতে লিপ-সিঙ্ক করবেন, যা দর্শক আগে দেখেননি। এ সিনেমায় শাহরুখকে নতুনভাবে আবিষ্কার করবেন দর্শক।”

    ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং সিনেমাটির জন্য প্রতীক্ষা আরও বেড়ে যায়। গানগুলোর সুর করেছেন শচীন-জিগর, আর ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্বে রয়েছেন দক্ষিণী জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র।

    সিনেমাটির মুক্তির দিনও ঘোষণা করা হয়েছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, চলতি বছরের ২৪ ডিসেম্বর বড়দিনে মুক্তি পাবে ‘কিং’। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার ঝলক, যেখানে ধূসর চুল ও তীব্র অ্যাকশন লুকে শাহরুখকে দেখা যাচ্ছে।

    গত বছরের ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে আনুষ্ঠানিকভাবে টাইটেল রিভিল করা হয়। সেখানে শোনা যায় তার সংলাপ- “আমি ভয় নই, মূর্তিমান আতঙ্ক!”- যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

    রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় এ সিনেমায় শাহরুখকে দেখা যাবে এক অভিজ্ঞ আততায়ী হিসেবে, যিনি আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগতে কাজ করেন। তার শিষ্য হিসেবে আছেন সুহানা খান, যিনি বিপজ্জনক মিশনের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন।

    সিনেমার তারকাখচিত কাস্টে আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ার্সি, অভয় বর্মা এবং রাঘব জুয়াল।

    শাহরুখের নতুন লুক, কন্যার সঙ্গে প্রথম স্ক্রিন শেয়ার এবং সম্পূর্ণ ভিন্ন ধারার সংগীত-সব মিলিয়ে ‘কিং’ এখন থেকেই বলিউডের সবচেয়ে বড় ইভেন্ট সিনেমা হিসেবে মনোনীত হতে যাচ্ছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ