শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • দাম্পত্য টানাপোড়েনে নেপথ্যে দক্ষিণী অভিনেত্রী

    দাম্পত্য টানাপোড়েনে নেপথ্যে দক্ষিণী অভিনেত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণী মেগাস্টার থালাপাতি বিজয় এবং সংগীতা সোর্নালিঙ্গমের দীর্ঘ ২৬ বছরের সাজানো সংসারে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের সম্পর্কের পর ১৯৯৯ সালে সঙ্গীতা সোরনালিগমকে বিয়ে করেছিলেন এই অভিনেতা। এবার জানা গেছে, তাঁর স্ত্রী আইনি বিচ্ছেদের আবেদন করেছেন।

    অভিযোগ উঠেছে, অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। এ কারণেই বিচ্ছেদের পথে হাঁটছেন সঙ্গীতা—এমনটাই দাবি বিভিন্ন সূত্রের।

    অভিনয়ের পাশাপাশি বিজয় বর্তমানে রাজনীতিতেও সক্রিয়। তিনি নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা। ফলে এই বিচ্ছেদের খবরকে ঘিরে রাজনৈতিক মহলেও নানা জল্পনা তৈরি হয়েছে, বিশেষ করে তামিলনাড়ুতে নির্বাচন সামনে থাকায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।

    দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় মুখ বিজয়ের ব্যক্তিগত জীবনের এই অস্থিরতার খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ অভিনেতার পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ সমালোচনাও করছেন।

    জানা গেছে, বিচ্ছেদ সংক্রান্ত মামলাটি ইতিমধ্যে আদালতে উঠেছে। আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে।

    উল্লেখ্য, প্রায় ২৬ বছরের সংসারে বিজয় ও সঙ্গীতার দুই সন্তান রয়েছে। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মাঝেও রাজনীতিতে সক্রিয় থাকার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন বিজয়। 

    তাঁর ভাষায়, ভক্তদের ভালোবাসাই তাঁর শক্তি, আর ভবিষ্যতে তাঁদের জন্য কাজ করেই যেতে চান তিনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ