শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ইকরার পরিবার আলভীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে

    ইকরার পরিবার আলভীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ইকরার পরিবার এই আত্মহত্যার জন্য আলভীকে দায়ী করে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

    শনিবার (২৮ ফেব্রুয়ারি) ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দেওয়ার পর পরিবারের সদস্যরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ইকরাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, শুনেছি, তিনি একজন অভিনেতার স্ত্রী। বেলা পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন। 

    তিনি বলেন, আমরা হাসপাতালে নেওয়ার পরই জানতে পারি। বাসার সিসি ক্যামেরা থেকে অন্য সব আলামত সংগ্রহ করছে পুলিশ।

    এদিকে আলভীর স্ত্রী ইকরার মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়েছে। রোববার (১ মার্চ) ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

    অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় বলেন, স্ত্রীর আত্মহত্যার ঘটনায় রাজধানীর পল্লবী থানায় আলভীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ