শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সোনাল চৌহান দুবাইয়ে ফেঁসে গেলেন, মোদির কাছে রক্ষার আবেদন

    সোনাল চৌহান দুবাইয়ে ফেঁসে গেলেন, মোদির কাছে রক্ষার আবেদন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ থাকায় দুবাই বিমানবন্দরে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। নিজের দেশে ফেরার পথে বাধা পড়ায় নিরাপদ প্রত্যাবর্তনের জন্য ‘জান্নাত’ খ্যাত এই অভিনেত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্যের আবেদন করেছেন।

    সোনাল চৌহান তার ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি, চলমান সংকটের কারণে আমি বর্তমানে দুবাইয়ে আটকা পড়েছি। ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে এবং ভারতে ফেরার কোনো নিশ্চিত উপায় নেই। আমি নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সরকারের নির্দেশনা ও সমর্থন কামনা করছি। সরকারের পক্ষ থেকে যেকোনো সহায়তা পেলে আমি গভীরভাবে কৃতজ্ঞ থাকব।

    বর্তমানে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সোনালের মতো আরও অসংখ্য যাত্রী আটকা পড়ে বিপাকে রয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরের টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় এবং উৎকণ্ঠা।

    ভারতীয় গণমাধ্যমের খবর, ইরান ও ইরাকের আকাশপথ বন্ধ থাকায় এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলো তাদের ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে এবং আকাশপথ নিরাপদ হলে পুনরায় ফ্লাইট চালুর আশ্বাস দিয়েছে।

    মূলত ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তজনা বৃদ্ধির কারণেই মধ্যপ্রাচ্যের আকাশসীমায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে, যার ফলে দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টগুলোতে হাজারো যাত্রী আটকা পড়েছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ