শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সমালোচনার ঝড়ের মাঝে নীরবতা ভাঙলেন আলিয়া ভাট

    সমালোচনার ঝড়ের মাঝে নীরবতা ভাঙলেন আলিয়া ভাট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা) অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে অংশ নেন। তবে অনুষ্ঠানে তার কথা বলার ভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। এ বিষয়ে অবশেষে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

    মূলত, অনুষ্ঠানের লাল গালিচায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার কথা বলার ধরন ও অভিব্যক্তি নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। নেটিজেনদের একটি বড় অংশের দাবি, কথা বলার সময় আলিয়া অতিরিক্ত অভিনয় বা ‘ওভার অ্যাক্টিং’ করেছেন। 

    অনুষ্ঠানের লাল গালিচায় আলিয়াকে একটি সিনেমার নাম বলতে বলা হয়েছিল যার ক্লাইম্যাক্সে দারুণ মোড় বা ‘প্লট টুইস্ট’ রয়েছে। প্রশ্নটির উত্তর দেওয়ার সময় আলিয়ার কিছু মুহূর্তের ভিডিও ক্লিপ বর্তমানে ইন্টারনেটে ভাইরাল। সমালোচকদের মতে, উত্তর দেওয়ার সময় আলিয়ার মুখভঙ্গি অস্বাভাবিক ছিল এবং তিনি অহেতুক নাটকীয়তা করেছেন। দীর্ঘক্ষণ ভেবে আলিয়া ‘গন গার্ল’ সিনেমাটির নাম নিলেও তার সেই সময়ের অভিব্যক্তি নিয়ে ট্রল থামছে না।

    বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ঝড় উঠলে মুখ খুলেছেন আলিয়া ভাট। সমালোচনার মুখে কিছুটা বিস্ময় প্রকাশ করে তিনি প্রশ্ন করেন, কেন ওই সামান্য মুহূর্ত বা তার অভিব্যক্তি নিয়ে এত আলোচনা হচ্ছে।

    নিজের অবস্থান পরিষ্কার করে অভিনেত্রী জানান, ‘গন গার্ল’ সিনেমাটি তিনি প্রায় ১০ বছর আগে দেখেছিলেন। দীর্ঘ সময় আগে দেখা সিনেমার গল্প মনে করতে গিয়েই তার অভিব্যক্তিতে কিছুটা দ্বিধা বা ভাবুক ভাব চলে এসেছিল। বিষয়টি নিয়ে অতিরঞ্জিত কিছু করার উদ্দেশ্য তার ছিল না বলেও তিনি উল্লেখ করেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ