মিরপুরে জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে মিরপুর ডিওএইচএসের বাসায় তিনি আত্মহত্যা করেন। অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াত ইকরার ঘনিষ্ঠ আত্মীয় বলেন, ‘আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
অভিনেতা বর্তমানে নেপালে আছেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কথা বলার মতো অবস্থায় তিনি এখন নেই।’
জাহের আলভী এবং ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ সময় বিয়ের খবর গোপন রাখার পর ইকরা সামাজিক মাধ্যমে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আনে।
দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন